কেরালা, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ইতিমধ্যেই ১০০ জন অটো চালককে বেছে নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে। রাজ্যের আরও বিভিন্ন প্রান্ত থেকে অটো চালকদের এই প্রশিক্ষণের আওতায় আনতে চলেছে রাজ্যসরকার।
একেবারে রাজ্য সরকারি উদ্যোগে নিজেদের রাজ্যের মুখ অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন অটো চালকরা। রাজ্য সরকার মনে করছে তাদের রাজ্যের অতি জনপ্রিয় ঘোরার জায়গাগুলির পাশাপাশি অনেক প্রত্যন্ত এলাকায় ঘোরার জায়গা রয়েছে। যেখানে পর্যটকরা হয় যান না বা গেলেও গাড়ির ব্যবস্থা করে যান।
কিন্তু সেসব প্রত্যন্ত এলাকায় অটোর চেয়ে ভাল যানবাহন হতে পারেনা। কিন্তু অটোতেও যে সেখানে পৌঁছে যাওয়া যেতে পারে তা অনেক পর্যটকই জানেন না। তাঁদের সে বিষয়টি জানাতে হবে।
বিশেষত বিদেশি পর্যটকেরা যাঁরা কেরালা বেড়াতে আসছেন তাঁরা প্রত্যন্ত কিন্তু অপরূপ সুন্দর সব জায়গায় পৌঁছে যেতে পারেন অটো চালকদের হাত ধরে। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে একটা সমস্যা তাঁদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া।
অটো চালকদের জায়গা বোঝাতে বা পর্যটকেরা যাতে কোথায় কোথায় যাবেন তা বুঝতে পারেন তার জন্য কেরালা সরকারের তরফে কিউআর কোড ব্যবস্থা করা হয়েছে। যা প্রতি অটোতে লাগানো থাকবে। তা স্ক্যান করেও অনেক ঘোরার তথ্য পেয়ে যাবেন পর্যটকেরা।
এই ব্যবস্থা পুরোদমে চালু হলে কেরালার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অটো চালকদের দিন ফিরতে পারে অচিরেই। ভাল রোজগারের মুখ দেখার সুযোগ পেতে পারেন তাঁরা। অন্যদিকে অটোয় অনেক সহজে প্রত্যন্ত এলাকার সৌন্দর্য উপভোগ করে আসতে পারবেন দেশি বিদেশি পর্যটকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…