National

প্রমাণ হল না কিছুই, ১৬ বছর পর জেল থেকে বেকসুর খালাস এক ব্যক্তি

জীবন থেকে চলে গেল ১৬টা বছর। যা ফেরত দেওয়ার ক্ষমতা কারও নেই। জীবনের অমূল্য ১৬টা বছর চলে গেল এক ব্যক্তির জীবন থেকে।

দিনটা ২০০৬ সালের ২৭ অগাস্ট। এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এক চিকিৎসকের বাড়িতে গুলি চালিয়েছেন। বেআইনি বন্দুক থেকে গুলি চালিয়েছিলেন তিনি।

মোট ৩ জন ওই চিকিৎসকের বাড়িতে গুলি চালায়। তারমধ্যে ওই ব্যক্তিও ছিলেন। ওই চিকিৎসক তাঁকে শনাক্তও করেন।

এদিকে তাঁকে ধরতে গেলে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ও হয় তাঁর। এসবই চার্জশিটে লিপিবদ্ধ করে পুলিশ। ওই ব্যক্তিকে গ্রেফতারের পর তাঁর বিচার শুরু হয়।

১৬ বছর ধরে বিচারপর্ব চলতে থাকে। কিন্তু এই ১৬ বছরেও পুলিশ এটা প্রমাণ করতে পারেনি যে তারা যে দাবি চার্জশিটে করেছিল তার কোনওটা সত্যি।

পুলিশকে গুলি করা এবং বেআইনি বন্দুকের ব্যবহারও প্রমাণ হয়নি। পুলিশ এটাও বলে যে তারা সেই বেআইনি বন্দুক বাজেয়াপ্তও করেছে। কিন্তু পুলিশ যে দাবিগুলি করে তার স্বপক্ষে বিশেষ কিছু প্রমাণ হিসাবে আদালতে দাখিল করে উঠতে পারেনি গত ১৬ বছরে।

এদিকে দিনের পর দিন, বছরের পর বছর কারাগারের অন্ধকূপে কাটতে থাকে অজয় শর্মার জীবন। আইনি লড়াই চলতে থাকে।

অবশেষে ১৬ বছর পর পুলিশ তাদের দাবির স্বপক্ষে তেমন প্রমাণ দাখিল করতে না পারায় আগ্রা অ্যাডিশনাল ডিসট্রিক্ট কোর্ট অজয় শর্মাকে বেকসুর খালাস করে দেয়। কিন্তু তাতে কি! জীবনের ১৬টা বছর কারাগারেই কেটে গেল অজয় শর্মার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026