National

খরচ করে জিমে নয়, এবার খোলা আকাশের নিচে করা যাবে যখন তখন জিম

জিমে যাওয়ার অনেক খরচ। ফলে শরীরচর্চার ইচ্ছা থাকলেও পকেট সঙ্গ দেয়না। এবার সেসব চিন্তা থেকে মুক্ত হচ্ছেন এ শহরের মানুষজন। খোলা আকাশের নিচে বসছে ১০০ জিম।

জিমে গিয়ে শরীরচর্চার চল অনেক শহরেই ক্রমশ বাড়ছে। মানুষ এখন শরীর সচেতন। সেইসঙ্গে তরুণ প্রজন্ম চাইছে মাপজোক সঠিক থাকা শরীর। এজন্য তাঁরা মোটা টাকা খরচ করে জিমে যাচ্ছেন।

আবার নিছক শরীরকে সুস্থ ও তরতাজা রাখতেও বহু মানুষ এখন জিমমুখী। মানুষের এই জিম ভিত্তিক শরীরচর্চার প্রতি ঝোঁকের কথা মাথায় রেখে এবার সেই সুযোগ হাতের মুঠোয় এনে দিল নবাবের শহরের পুরসভা।

নবাবের শহর লখনউতে ছড়িয়ে রয়েছে অনেক পার্ক। সেসব পার্কের একটা অংশ আলাদা করে নিয়ে সেখানেই বসছে জিম। খোলা আকাশের নিচে জিম। যা পুরসভাই তৈরি করে দিচ্ছে সাধারণ মানুষের জন্য।

শহর জুড়ে মোট ১০০টি এমন খোলা আকাশের নিচে জিম তৈরি করে দিচ্ছে পুরসভা। এজন্য খরচ হচ্ছে ১২ কোটি টাকা।

আর্ম হুইল, ওয়াকিং বাইসাইকেল চেয়ার, এয়ার ওয়াকার, কমফোর্ট সাইকেল, বার এক্সারসাইজ সহ মোট ১৬টি সরঞ্জাম থাকছে এইসব খোলা আকাশের নিচে জিম করার জন্য।

আগামী ১ বছরের মধ্যে এই ১০০টি খোলা আকাশের নিচে জিম তৈরি হবে। যা ৩টি পর্বে সমাপ্ত করা হবে। এরই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। মার্চের প্রথম সপ্তাহে তা শেষও হয়ে যাবে বলে মনে করছে লখনউ পুরসভা। প্রথম পর্যায়ে ৩৫টি পার্কে বসছে এই জিম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026