National

শূকরদের গ্রেফতার করার আবেদন জানিয়ে পুর কমিশনারের চিঠি নিয়ে হাসির রোল

শহরের রাস্তায় শূকরগুলি জ্বালাতন করেই চলেছে। তাই অবিলম্বে তাদের পাকড়াও করার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিলেন পুরপ্রধান। যা নিয়ে হাসির রোল উঠেছে।

পথে পথে ঘুরে বেড়াচ্ছে শূকররা। পুরসভার ৭০টি ওয়ার্ডের প্রতিটিতেই তারা জ্বালাতন করছে। সাধারণ মানুষের জন্য সমস্যার সৃষ্টি করছে। যেখানে সেখানে ঢুকে পড়ছে।

এই রাস্তায় ঘোরা শূকরদের নিয়ে সাধারণ মানুষের থেকে অভিযোগ আসছিলই। তাই এর দ্রুত সুরাহা করতে পুলিশ সুপারকে একটি চিঠি লেখেন মিউনিসিপাল কাউন্সিল কমিশনার দুর্গা কুমারী।

সেই চিঠিতে তিনি পুলিশকে দ্রুত এইসব শূকরদের গ্রেফতার করার আবেদন জানান। তিনি লেখেন পুলিশ সুপার যেন পুলিশ দিয়ে এইসব শূকরদের পাকড়াও করার ব্যবস্থা করেন। যা পুলিশ সুপারের কাছে আসার পর রীতিমত হাসির রোল ওঠে।

শূকরদের পাকড়াও করতে পুলিশের কাছে আবেদন জানানোটা যে তাঁকে নিয়ে হাসাহাসির কারণ হচ্ছে তা জানতে বাকি থাকেনা রাজস্থানের বস্ত্র শহর নামে পরিচিত ভিলওয়ারা-র মিউনিসিপাল কাউন্সিল কমিশনার দুর্গা কুমারীর।

তিনি বিষয়টি জানার পর দ্রুত দ্বিতীয় একটি চিঠি লেখেন পুলিশ সুপারের কাছে। সেই চিঠিতে তিনি জানান, রাস্তায় ঘুরে বেড়ানো শূকরদের ধরতে এক নতুন ঠিকাদারকে বরাত দেওয়া হয়েছে। সেই ঠিকাদার ওই শহরের নন।

ফলে পুরনো ঠিকাদারের সঙ্গে তাঁর একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই পুর এলাকায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন দুর্গা কুমারী।

দ্বিতীয় চিঠি ঠিকঠাক হলেও প্রথম চিঠিটি ততক্ষণে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ফলে তা নিয়ে হাসাহাসি বন্ধ করা আর যায়নি। বরং নানা কমেন্ট আসতে থাকে ওই চিঠি নিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026