National

হাতে থাকবে বালা, আর হারিয়ে যাবেননা বৃদ্ধ বৃদ্ধারা

মনে নাও পড়তে পারে তিনি কোথায় থাকতেন। মনে নাও পড়তে পারে কারও ফোন নম্বর। তাতেও বৃদ্ধ বৃদ্ধাদের হারিয়ে যাওয়া আর সহজ হবেনা।

বয়স হলে অনেক বৃদ্ধ বৃদ্ধা মনে রাখার ক্ষমতা হরাতে থাকেন। কমে আসে স্মৃতিশক্তির জোর। তাই ওই বয়সে কোনও কারণে রাস্তায় বেরিয়ে হারিয়ে গেলে তাঁদের খুঁজে পেতে কালঘাম ছুটে যায় আত্মীয় পরিজনদের। অনেক সময় পুলিশেরও দ্বারস্থ হতে হয় তাঁদের।

অন্যদিকে হারিয়ে যাওয়া বৃদ্ধ বৃদ্ধাদের জিজ্ঞেস করলেও তাঁরা সঠিক উত্তর দিতে পারেননা। কোথা থেকে এসেছেন বলতে পারেননা। এমনকি কারও ফোন নম্বরও বলতে পারেননা।

এভাবেই এক বৃদ্ধা সম্প্রতি হারিয়ে যান। যাঁকে খুঁজে পেতে পুলিশকে তাঁর ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ছড়িয়ে দিতে হয়। সিসিটিভি ফুটেজও পরীক্ষা করতে হয়।

এটা গ্রেটার চেন্নাইয়ের অরুমবক্কম থানার কথা। তবে ওই থানাই এবার এমন এক পথ বার করেছে যে বৃদ্ধ বৃদ্ধাদের হারিয়ে যাওয়া আর সহজ হবেনা।

পুলিশ ইতিমধ্যেই একটি পাইলট প্রকল্পের কাজ সেরে ফেলেছে। তারা ওই থানার এলাকায় বসবাসকারী সব বৃদ্ধ বৃদ্ধাদের নামের একটি তালিকা তৈরি করেছে। তার মধ্যে সেই নামগুলিকে পুলিশ বিশেষ গুরুত্ব দিচ্ছে যাদের হারিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে।

এবার তাঁদের হাতে পরিয়ে দেওয়া হচ্ছে একটি করে বালা। পুলিশই এই বালা দেবে। যা ওই বৃদ্ধ বৃদ্ধাদের পরিয়ে দেওয়া হবে।

বালাটির বিশেষত্ব হল ওই বালার ওপর লেখা থাকবে বৃদ্ধ বা বৃদ্ধার পরিবারের বেশ কয়েকজনের ফোন নম্বর। যাতে আগামী দিনে যদি তিনি হারিয়েও যান তাহলে তাঁর হাতের বালা থেকে ফোন নম্বর নিয়ে আত্মীয়দের কেউ ফোন করে দিত পারবেন।

অথবা যে এলাকায় তাঁকে পাওয়া যাবে সেই এলাকার থানা থেকে ফোন নম্বর দেখে সেখানে ফোন করে দেওয়া সম্ভব হবে। এতে বৃদ্ধ বৃদ্ধাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা কমবে বা তাঁরা হারিয়ে গেলেও খুঁজে পেতে সমস্যা হবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026