National

বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা ছিলনা, জানিয়ে দিল প্রশাসন

বিহারে একটি বাড়ির ছাদে প্রজাতন্ত্র দিবসের দিন পাকিস্তানের পতাকা ওড়ার কথা সত্য নয়। স্পষ্ট করে দিল প্রশাসন। সেটি একটি ধর্মীয় পতাকা ছিল।

বিহারের পূর্ণিয়া জেলার সিপাহি টোলা গ্রামে প্রজাতন্ত্র দিবসের দিন একটি পতাকা ওড়া নিয়ে প্রশ্ন ওঠে। ওই গ্রামের এক বাসিন্দার বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা উড়ছে বলে খবর ছড়ায়। যা খতিয়ে দেখতে সেখানে পৌঁছয় পুলিশ।

পূর্ণিয়ার ডিএসপি সদর সুরেন্দ্র কুমার সরোজ জানিয়েছেন, ওইদিন খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে একটি সবুজ পতাকা উড়তে দেখা যায়। পরে দেখা যায় সেটি পাকিস্তানের পতাকা নয়, একটি ধর্মীয় পতাকা।

পাকিস্তানের পতাকা বলে যে খবর ছড়িয়েছিল তা যে একেবারেই সত্য নয়, তাও পূর্ণিয়ার ডিএসপি সদর সুরেন্দ্র কুমার সরোজ স্পষ্ট করে দেন। বিষয়টি খতিয়ে দেখে স্থানীয় প্রশাসনের তরফে পুরো বিষয়টি পরিস্কার করে দেওয়া হয়েছে।

পূর্ণিয়ার ডিএসপি সদর সুরেন্দ্র কুমার সরোজ এরপর পুরো বিষয়টি খতিয়ে দেখে জানিয়ে দিয়েছেন যে ওটা পাকিস্তানের পতাকা ছিলনা। একটি ধর্মীয় পতাকা ছিল।

খবরটি সামনে আসার পর এ নিয়ে প্রশ্ন ওঠে। প্রজাতন্ত্র দিবসের দিন সংবাদ সংস্থা আইএএনএস জানায়, প্রশাসনের তরফে জানানো হয় যে পাকিস্তানি পতাকাটি নামিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

তবে এখন পূর্ণিয়ার ডিএসপি সদর সুরেন্দ্র কুমার সরোজ পুরো বিষয়টি পরিস্কার করে দিয়েছেন। ফলে পাকিস্তানি পতাকা তত্ত্বটি আর খাটছে না। পূর্ণিয়ার ডিএসপি সদর এটাও পরিস্কার করেছেন যে ওটা ধর্মীয় পতাকা ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026