National

সাপের সঙ্গে সেলফি তুললেন যুবক, তবে সেখানেই কাহিনি শেষ নয়

একটি সাপের সঙ্গে সেলফি তুললেন এক যুবক। তিনি সেলফি তোলার সময় সাপটি কার্যত পোজও দিল। তবে গল্পটা এখানেই শেষ হল না।

শহরের এক কোণায় একটি ফলের রসের দোকান চালান এক যুবক। দোকানটি একটি বাস ডিপোর পাশে। ভালই বিক্রি। এদিকে কাছেই এক সাপুড়ে এসেছিলেন সাপের খেলা দেখাতে। তিনি বিন বাজিয়ে সাপের খেলাও দেখাচ্ছিলেন। লোকজন ভিড় করে খেলাও দেখছিলেন।

এক সাপুড়ে সাপের খেলা দেখাচ্ছেন শুনতে পেয়ে দোকান ছেড়ে ওই যুবক হাজির হন সাপের খেলা দেখতে। সেখানে গিয়ে তিনি সাপুড়ের কাছে আবদার করেন যে তিনি ১টি সাপের সঙ্গে সেলফি নিতে চান।

সাপুড়ে ১টি সাপ যুবকের হাতে তুলেও দেন। যুবক সাপটি হাতে পেয়ে সেটিকে নিজের গলায় জড়িয়ে ফেলেন। তারপর ফোন বার করে সেলফি তোলেন।

সাপটি কার্যত পোজই দেয় তাঁকে। সাপের সঙ্গে সেলফি নেওয়ার পর ওই যুবক সাপটিকে গলা থেকে নামানোর চেষ্টা করেন। আর ঠিক সেই সময় আচমকা সাপটি ছোবল বসিয়ে দেয় ওই যুবকের দেহে।

সাপের ছোবলের ফল কি হতে পারে তা সকলের জানা। সেখানে উপস্থিত সকলে তাই সময় নষ্ট না করে দ্রুত ওই যুবককে নিয়ে হাসপাতালে ছোটেন।

বিষধর সাপের প্রবল বিষ দ্রুত ছড়িয়ে পড়ে যুবকের দেহে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে রাস্তাতেই মৃত্যু হয় মণিকান্ত রেড্ডি নামে ওই যুবকের।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষার পর জানান যে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কান্দুকুর শহরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026