ফাইল : দিল্লি মেট্রো, ছবি - আইএএনএস
পাতালরেলের একটি কামরায় তখন মোটামুটি ভিড়। যাত্রীরা নিজের মত অপেক্ষায়। কখন তাঁর গন্তব্যে ট্রেন পৌঁছবে। ঠিক তখনই সকলকে কার্যত চমকে দিয়ে ট্রেন হাজির মঞ্জুলিকা।
বলিউডের অন্যতম সফল সিনেমা ভুলভুলাইয়া। ভুলভুলাইয়া সিনেমায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল মঞ্জুলিকা চরিত্রটি। সেই আধা ভৌতিক চরিত্র এবং একটি বাংলা হিন্দি মেশানো গানের সঙ্গে মঞ্জুলিকার ভয়াল রূপে নাচ দর্শকদের চোখে ভাসে।
সেই ভয়াল রূপে সেজেই এক তরুণী পাতাল রেলে তাণ্ডব শুরু করেছিলেন। যাত্রীদের ভয় দেখানো চলছিল। অনেকে আচমকা তাঁকে দেখে ভয়ও পেয়ে যান।
এক তরুণ যাত্রীকে ধাক্কাও দেন মঞ্জুলিকা সেজে থাকা তরুণী। সব মিলিয়ে এক ভয়ার্ত পরিবেশ সৃষ্টি হয়। তাঁকে দেখে যাত্রীরা কি করবেন অনেকেই বুঝে উঠতে পারছিলেন না।
এভাবে যাত্রী ভর্তি পাতালরেলে কি মঞ্জুলিকার আধা ভৌতিক সাজে কেউ উঠে এভাবে ভয় দেখাতে পারেন? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে ওই সাজ ছিল আদপে সোশ্যাল মিডিয়া রিলস এবং একটি বিজ্ঞাপনের জন্য। ঘটনাটি ঘটেছে দিল্লির পাতালরেলে।
ওইদিন শুধু মঞ্জুলিকাই নয়, ছিলেন বিখ্যাত ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’-এর সেই ডাকাতের সাজে এক তরুণও। মুখে মুখোশ আর পরনে লালচে গোলাপি রংয়ের আপাদমস্তক মোড়া হুড দেওয়া পোশাক। হাতে ছিল ২টি ব্যাগ যা ওয়েব সিরিজে তাকে ডাকাতি করে নিয়ে যেতে দেখা গিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…