আত্মগোপন করা পুলিশকর্মী, ছবি - আইএএনএস
২ বোনই পুলিশে কর্মরত। থানার কনস্টেবল এক বোন গত ১৬ জানুয়ারি ১ সপ্তাহের ছুটি নিয়ে থানা থেকে বার হন। কিন্তু তিনি বাড়ি ফেরেননি।
বাড়ি না ফেরায় অন্য থানায় কর্মরত দিদি বোনের থানায় খোঁজ নেন। জানতে পারেন তিনি সঠিক সময়ে থানা থেকে বার হয়েছিলেন। কিন্তু বাড়ি তো ফেরেননি।
তাহলে গেলেন কোথায়! পুলিশকর্মী বেপাত্তা! ফলে নড়েচড়ে বসে পুলিশ বিভাগ। একটি বিশেষ দল গঠন করা হয় ওই তরুণীকে খোঁজার জন্য।
এই দলটি খোঁজ করতে গিয়ে অবশেষে ১৯ জানুয়ারি, অর্থাৎ হারিয়ে যাওয়ার ৪ দিনের মাথায় মহারাষ্ট্রগামী একটি বাসে এক পুরুষ সঙ্গীর সঙ্গে ওই মহিলা কনস্টেবল মনিবেন চৌধুরির খোঁজ পায়।
জানা যায় ওই তরুণী কার্যত তাঁর প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালাচ্ছিলেন। সাদ্দাম গারাসিয়া নামে ওই পুরুষ সঙ্গী সহ ২ জনকে নামিয়ে আনা হয় বাস থেকে।
জানা যায় গুজরাটের ভদোদরার বাসিন্দা মনিবেন চৌধুরি নামে ওই তরুণী সোমবার থেকে ওই পুরুষ সঙ্গীর সঙ্গেই ছিলেন। তাঁরা মহারাষ্ট্রে যাচ্ছিলেন।
পুলিশ অবশ্য এই ঘটনায় কেবল ১টি নিখোঁজ ডায়েরি করে ছেড়ে দিয়েছে। তবে মনিবেনকে দাভোই থানা থেকে দেসার থানায় বদলি করে দেওয়া হয়েছে। এই ঘটনাটিকে লাভ জিহাদের তকমা দেওয়ার চেষ্টা হলেও তা উড়িয়ে দিয়েছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…