জলের ট্যাঙ্ক, প্রতীকী ছবি
অনেক জায়গায় মাটির তলা দিয়ে পাইপ নিয়ে গিয়ে যেমন জল সরবরাহ করা হয়, তেমনই অনেক এলাকায় আবার জলের ট্যাঙ্ক থাকে। সেই উঁচু ট্যাঙ্কে প্রচুর পরিমাণে জল ভরা হয়। সেখান থেকে এলাকায় জল সরবরাহ করা হয়।
এমন জলের ট্যাঙ্ক দেখে এ দেশের মানুষ অভ্যস্ত। সেসব ট্যাঙ্ক মূলত সিমেন্টের তৈরি হয়। নিচ থেকে ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছনোর জন্য থাকে লোহা বা সিমেন্টের সিঁড়ি। তেমনই একটি সুউচ্চ জলের ট্যাঙ্ক থেকে স্থানীয় দলিত অধ্যুষিত এলাকায় জল সরবরাহ করা হত।
অভিযোগ, ওই জলের ট্যাঙ্কে প্রচুর পরিমাণে মানুষের মল পাওয়া গিয়েছে। কীভাবে অত উঁচুতে ট্যাঙ্কের মধ্যে মানুষের মল পৌঁছল তা পরিস্কার নয়। কিন্তু ওই ট্যাঙ্ক থেকেই জল সরবরাহ হয়ে এসেছে এতদিন।
ঘটনা জানার পর পুলিশ আসে তদন্তে। দলিত অধ্যুষিত এলাকার মানুষের দাবি পুলিশ তদন্তে এসে তাঁদের ওপর চাপ দিয়েছে। তাঁদের ওই মানুষের মল ফেলার দায় নিজেদের কাঁধে নিতে চাপ দিয়েছে পুলিশ বলে দাবি স্থানীয়দের।
পুরো ঘটনার তদন্ত পুরোদমে চালু হলেও দলিতরা ওই ট্যাঙ্ক অবিলম্বে ভেঙে ফেলার দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। তামিলনাড়ুর পুডুকোট্টাই জেলার ভেঙ্গাইভায়াল এলাকার এই ঘটনা দেশ জুড়ে রীতিমত হইচই ফেলে দিয়েছে।
ভিদুথালাই চিরথাইগাল কাটচি নামে একটি সংগঠন এই জলের ট্যাঙ্ক দ্রুত ভেঙে দিতে হবে বলে সোচ্চার হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…