National

কথায় ভুলিয়ে হোটেলের ২৩ লক্ষ টাকার বিল না দিয়ে পালাল অতিথি

হোটেলে থাকার বিল না দিয়ে পালাল এক অতিথি। বিলের অঙ্ক নেহাত ছোটখাটো নয়। ২৩ লক্ষ টাকার বিল না দিয়ে পালাল ওই ব্যক্তি।

হোটেলে থাকার দৈনিক একটা খরচ রয়েছে। সেই খরচ বাড়তে থাকে যতদিন কেউ সেখানে থাকবেন তার ওপর। এই অর্থ হোটেল ছাড়ার আগে মিটিয়েও দেন অতিথি।

বেশিদিন থাকলে মাঝে মাঝে বিলের অঙ্ক মিটিয়ে দেন। কিন্তু এই ব্যক্তি ৩ মাস ধরে হোটেলে রইল। তারপর একদিন চম্পটও দিল।

মাঝে থাকার খরচ বাবদ ১১ লক্ষ টাকা মিটিয়েও দেয়। কিন্তু তারপরেও তার ২৩ লক্ষ টাকা বাকি ছিল। সে একটি ২০ লক্ষ টাকার চেকও দেয়। এমনই দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ। কিন্তু সে পালানোর পর দেখা যায় সেই চেক বাউন্স করেছে।

ওই ব্যক্তি হোটেলে ওঠার সময় জানিয়েছিল সে সংযুক্ত আরব আমিরশাহির একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক। দিল্লিতে থেকে কাজ সারবে। আর সেই পুরো সময়টা সে ওই হোটেলেই থাকবে।

নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে নিজের দেশের একটি রেসিডেনসিয়াল কার্ডও হোটেলে জমা দেয় সে। জমা দিয়েছিল বেশ কিছু অন্য নথিও। যাতে তাকে নিয়ে কোনও সন্দেহ কারও না হয়। কিন্তু পরে জানা যায় সব কাগজই ছিল ভুয়ো।

দিল্লির সরোজিনী নগরের হোটেল লীলা প্যালেসে ওই ব্যক্তি থাকতে শুরু করে গত বছরের পয়লা অগাস্ট থেকে। হোটেল কর্তৃপক্ষ তার কাগজপত্র, ব্যবহার সবেতেই এতটা মুগ্ধ ছিল যে তার কাছে টাকার জন্য চাপও তৈরি করেনি।

গত বছরের ২০ নভেম্বর আচমকাই হোটেল কর্তৃপক্ষ জানতে পারে যে মহম্মদ শরিফ নামে ওই ব্যক্তি হোটেল থেকে পালিয়েছে। দ্রুত চেক ক্লিয়ার করতে গিয়ে দেখা যায় চেক বাউন্স করেছে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ওই ব্যক্তির হদিশ পাওয়ার চেষ্টা করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026