National

মাটি খুঁড়তে পাওয়া গেল প্রাচীন নায়ক পাথর, অতিবিরল প্রস্তরখণ্ডে আপ্লুত গবেষকেরা

প্রাচীন পাথর থেকে অন্য নিদর্শন, মাটি খুঁড়ে বার করা নতুন কিছু নয়। খননকার্য দেশে বিদেশে চলতেই থাকে। এবার এ দেশে পাওয়া গেল নায়ক পাথরের খোঁজ।

যে দলটি এই খননকার্য চালায় তাদের অধিকাংশই ছাত্র। তবে ইতিহাস সম্বন্ধে তাঁদের আগ্রহ দেখার মত। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ছাত্রদের ওই দল পৌঁছে গিয়েছিল এমন এক জায়গায় যেখানে কিছু নিদর্শন পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছিল।

সেখানেই খননকার্য চালানোর পর একটি প্রস্তরখণ্ড উঠে আসে। মাটির তলা থেকে বার করে আনা ওই প্রস্তরখণ্ডে খোদাই করা ছিল এক রাজার মূর্তি।

মূর্তির এক হাতে একটি তরোয়াল ধরা রয়েছে। অন্য হাতে রয়েছে রত্নালঙ্কার। এই প্রস্তরখণ্ডকে বলা হচ্ছে হিরো স্টোন বা নায়ক পাথর। যা অত্যন্ত বিরল বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

এই খোদাই করা প্রস্তরখণ্ডটি ভাল করে পরীক্ষা করার পর জানতে পারা গেছে যে এটি নবম শতাব্দীর। তামিলনাড়ুর হারুরের সিন্ধাপুরী গ্রামে খনন চালিয়ে যে প্রস্তরখণ্ডটি মিলেছে তা চোল বংশের সময়ের।

যে রাজার মূর্তি খোদাই করা রয়েছে তা চোল বংশেরই কোনও এক রাজার। গবেষকরা জানাচ্ছেন এই পাথরের খণ্ডটি সে সময়ের সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতিও তুলে ধরছে।

অন্যদিকে এই ধরনের পাথরের খণ্ড রক্ষণাবেক্ষণের কোনও নীতি ভারত সরকারের নেই। তাই এই বিরল পাথরটিকে যাতে সংরক্ষিত করা হয় সেজন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে এএসআই।

ধর্মপুরী আর্টস কলেজের ইতিহাস নিয়ে উৎসাহী ছাত্রদের এই খোঁজকে যথার্থ স্বীকৃতিও দিয়েছে এএসআই। এই স্বীকৃতি ছাত্রদের আরও নতুন নতুন খোঁজে উৎসাহ যোগাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026