National

এক মাসের জন্য ফিরল মাস্ক, সামাজিক দূরত্ববিধি, স্যানিটাইজার

ফের ফিরে এল সেই না দুঃস্বপ্নের দিনগুলোর স্মৃতি। ফিরে এল মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ববিধি মেনে চলার নিয়ম। আরোপ হল করোনা বিধিনিষেধ।

যে কোনও সাধারণ স্থানে রাজ্যের সকলকে মাস্ক পরে থাকতে হবে। মাস্ক ছাড়া রাস্তায় বার হওয়া যাবেনা। সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

এছাড়া দোকান থেকে শুরু করে যে কোনও জায়গায় স্যানিটাইজার রাখার নিয়ম নতুন করে ফিরে এল। সামাজিক দূরত্ববিধি মেনে চলা হচ্ছে কিনা সেদিকে নজর রাখবে প্রশাসন।

আপাতত ১ মাসের জন্য এই কঠোর করোনাবিধি আরোপ করা হয়েছে। আগামী দিনে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার।

দেশের দক্ষিণ প্রান্তের রাজ্য কেরালায় এই বিধিনিষেধ আরোপ করেছে সে রাজ্যের সরকার। করোনা যাতে না ছড়াতে পারে সেজন্য এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কেরালা সরকার অবশ্য সে রাজ্যের করোনা পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরেনি। সেই হিসাবও পরিস্কার নয়। তবে করোনা যাতে না ছড়াতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে চাইছে সরকার। আর সেজন্যই ফের সে রাজ্যে সোমবার থেকে ফিরল করোনার সেই দুঃস্বপ্নের দিনগুলোর স্মৃতি।

কেরালা যখন এই পদক্ষেপ গ্রহণ করেছে তখন অনেক রাজ্যসরকারই এই পথে হাঁটতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর তা যদি দেশে এক এক করে বিভিন্ন রাজ্যে শুরু হয় তাহলে কিন্তু দেশজুড়েই ফের এক অচলাবস্থা ফিরতে পারে।

চিন, জাপান বর্তমানে করোনার নতুন ঢেউতে কাবু। পরিস্থিতির খুব ধীরে উন্নতি হচ্ছে। ওমিক্রনের একটি নতুন প্রকার এই পরিস্থিতির জন্য দায়ী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026