নির্যাতন, প্রতীকী ছবি
দিল্লির বুকেই নাকি ঘটে গিয়েছিল নির্ভয়া কাণ্ড। কিন্তু তারপরও দিল্লি রইল দিল্লিতেই। যতই নারী সুরক্ষার ধ্বজা ওড়ানো হোক না কেন, রাজধানী শহরে নারীর প্রকৃত অবস্থান টের পাওয়া গেল দিল্লির এক অভিজাত হোটেলের ঘটনায়।
৩৪ বছরের এক বিবাহিতা মহিলা কর্মীর দাবি, ওই হোটেলের সুরক্ষা আধিকারিক বেশ কিছুদিন ধরেই নাকি তাঁকে শয্যাসঙ্গিনী হওয়ার জন্য অনুরোধ করছিল। সেই অনুরোধ এড়িয়ে গিয়েছিলেন তিনি। হোটেলের ফ্রন্ট ডেস্কে কাজ করা ওই মহিলার হালে জন্মদিন ছিল। সেদিন তাঁকে ওই সুরক্ষা আধিকারিক ডেকে পাঠায়। সেখানে অন্য এক পুরুষ কর্মীর সামনে তাঁর শাড়ি ধরে টেনে কাছে আনার চেষ্টা করে। কোনওক্রমে নিজেকে মুক্ত করে সেখান থেকে চলে যান ওই মহিলা। তারপর হোটেলের এইচআর-কে সব খুলে বলেন।
মহিলার দাবি, এই ঘটনা শোনার পর এইচআর ওই সুরক্ষা আধিকারিককে কিছু না করে, উল্টে তাঁর চাকরিই খেয়ে নেয়। বরখাস্ত করা হয় তাঁকে। তবে তাঁর শাড়ি টানার ছবি হোটেলের সিসিটিভি-তে ধরা পড়েছিল। আপাতত সেই ছবিই ওই মহিলার জন্য নিজের লড়াই অব্যাহত রাখার একমাত্র হাতিয়ার। তাঁর সঙ্গে হওয়া অশালীন আচরণের কথা জানিয়ে পুলিশে অভিযোগও দায়ের করেন তিনি। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। যদিও পুলিশের দাবি ওই মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…