National

শহরের পেটে নদীর পারে জন্ম নিল আধুনিক তাঁবু শহর

ঐতিহাসিক শহরটা সেই শহরই আছে। খালি তারই পেটে জন্ম নিয়েছে এক ছোট্ট আধুনিক শহর। যেখানে সব বাড়িই একরকম দেখতে। সবই তাঁবু।

ভারতে যে ঐতিহাসিক শহরগুলি রয়েছে তার প্রায় কোনওটিতেই ফাঁকা জায়গা বড় একটা নেই। প্রাচীন শহর এত পরিকল্পনা মাফিক তৈরি হতনা। এখনকার নগর পরিকল্পনা সে সময় অতটাও মানা হতনা। ফলে শহরগুলি মূলত ঘিঞ্জি হত।

অপরিসর গলি, গায়ে গায়ে লেগে থাকা বাড়ি, চুনসুরকির দেওয়াল, কড়িবরগার ছাদ সবই প্রাচীনত্বের নিদর্শন বহন করছে। তেমনই একটি শহরে গঙ্গার ধারে ১০০ হেক্টর জমি বার করে সেখানে জন্ম নিল একটি নতুন শহর। অবশ্যই তা তৈরি করা হয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে।

এখানে সার দিয়ে তৈরি করা হয়েছে বাড়ি। সবকটি বাড়িই তৈরি হয়েছে তাঁবুর আকারে। সবই একটি তলা সম্পন্ন। তাঁবুর যেমন হয়।

৩ ধরণের তাঁবু রয়েছে এখানে। একটি গঙ্গা দর্শন ভিলা, অন্যটি প্রিমিয়াম তাঁবু এবং তৃতীয়টি সুপার ডিলাক্স তাঁবু। বারাণসী শহরের পেটে তৈরি এই গঙ্গাপাড়ের তাঁবুর শহরের নাম দেওয়া হয়েছে কাশী টেন্ট সিটি।

রামনগরের কাছে গঙ্গাপাড়ের এই তাঁবুর শহরে সবরকম সুযোগ সুবিধা থাকছে পর্যটকদের জন্য। গঙ্গার একটি অংশ নিয়ে সেখানে গঙ্গা স্নানের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে এখানে থাকতে আসা মানুষজনের জন্য।

ভাসমান জেটি দিয়ে ঘেরা এই গঙ্গা স্নানের জায়গা ২০ ফুট বাই ২০ ফুট। যেখানে ২৫ জন একসঙ্গে পুণ্যস্নান করতে পারবেন। এছাড়া তাঁবু শহরে থাকছে গেমিং জোন, স্পা সহ অন্য সুযোগ সুবিধা।

তাঁবু লাগোয়া সামনে থাকছে সবুজ লন। যেখানে বসে নিশ্চিন্তে গঙ্গা র শোভা দেখা সম্ভব। থাকছে সোফা, ডাইনিং টেবিল, টিভি, ফ্রিজ, গিজার, রুম হিটার, সেফটি লকার, আলমারি, পড়াশোনার টেবিল। ৫০০ বর্গফুটের এই তাঁবুগুলিতে দৈনিক থাকার খরচ পড়বে ১২ থেকে ১৪ হাজার টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026