National

শিক্ষক হয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে এমন চিঠি দিতে পারলেন, অবিশ্বাস্য লাগছে অনেকের

একজন শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে অভিভাবকের মত হন। সেখানে একজন শিক্ষক হয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে এমন একটা চিঠি কীভাবে দিতে পারলেন তা অনেকের মাথায় ঢুকছে না।

বিশ্বাস করাটা সত্যিই কঠিন। একজন শিক্ষক হয়ে এমন একটা চিঠি দেওয়া কীভাবে সম্ভব! তাও আবার অষ্টম শ্রেণির এক কিশোরীকে! কিন্তু এটাই ঘটেছে। যা নিয়ে হুলস্থূল পড়ে গেছে রাজ্য জুড়ে। নড়ে বসেছে শিক্ষা দফতরও।

শিক্ষক সাসপেন্ড হয়েছেন। পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু কি এমন চিঠি দিলেন শিক্ষক যা নিয়ে এমন সব কাণ্ড ঘটে গেল? এত তোলপাড় হয়ে গেল?

গত ৩০ ডিসেম্বরের কথা। বছর শেষে অনেকেই অনেককে শুভেচ্ছা জানাচ্ছিলেন। নতুন বছরকে স্বাগত জানাতে এসএমএস, চিঠি, গ্রিটিংস কার্ড, সোশ্যাল সাইটে অভিনন্দন, সবই চলছিল।

সেভাবেই এক অষ্টম শ্রেণির ছাত্রীকে একটি গ্রিটিংস কার্ড দেন তাঁর শিক্ষক। স্যারের কাছ থেকে গ্রিটিংস কার্ড পেয়ে সেটি নিয়ে ছাত্রী বাড়ি ফেরে। তারপর কার্ডটি খুলে দেখে সেখানে বেশ কয়েকটি লাইন লেখা রয়েছে।

লাইনগুলির মধ্যে দিয়ে শিক্ষক ওই ছাত্রীর প্রতি তাঁর প্রেমের অনুভূতির কথা জানিয়েছেন। সহজ কথায় কার্ডে আদপে একটি প্রেমপত্র পাঠিয়েছেন ওই শিক্ষক। বিষয়টি ওই ছাত্রী অভিভাবকদের জানায়।

অভিভাবকরা বিষয়টি জানার পরই ছাত্রীর বাবা সোজা হাজির হন থানায়। সেখানে ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। দ্রুত ঘটনাটি সামনে আসে।

এরপরই ওই শিক্ষককে সাসপেন্ড করে তাঁর দফতর। পুলিশ তাঁকে গ্রেফতার না করলেও তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজের বল্লারপুরে।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026