National

বাঘের মত বিশাল কুকুরের জন্য ২০ কোটি টাকা অফার, মালিকের উত্তর প্রত্যাশিত

বাঘের মত চেহারার অতিকায় কুকুর। সেই কুকুরটির জন্য ২০ কোটি টাকা দিতে চাইলেন এক ব্যবসায়ী। সেই অফার পাওয়ার পর কুকুরের মালিক প্রত্যাশিত উত্তরই দিলেন।

তিনি কুকুর ভালবাসেন। তাঁর সংগ্রহে অনেক নামীদামী কুকুরও রয়েছে। তারমধ্যেই একটি রয়েছে ককেশিয়ান শেফার্ড ডগ। কুকুরটির বিশেষত্ব হল তার চেহারা। সেটি কুকুর না বাঘ বোঝা দায়। এতটাই বিশাল তার চেহারা। মালিকের বড় প্রিয় কুকুর সে।

এদিকে এমন বিরল চেহারার কুকুরটি তাঁর করতে চেয়ে হায়দরাবাদের এক প্রোমোটার বেঙ্গালুরুর ওই ব্যবসায়ীকে ২০ কোটি টাকা দিতে চান। একটি কুকুর বেচলে ২০ কোটি টাকা! অবিশ্বাস্য অফার ফেলা যায়না! একটা কুকুরের জন্য কে আর ২০ কোটি টাকা দেয়!

২০ কোটি টাকা দিয়ে তাঁর ককেশিয়ান শেফার্ড ডগকে কিনতে চাইছেন কেউ। সরাসরি তাঁকে অফার দিয়েছেন। এটা জানার পর কিন্তু এক কথায় সেই অফারে না করে দিয়েছেন বেঙ্গালুরুর ওই ব্যবসায়ী।

কুকুরটি তাঁকে এতটাই ভালবাসে যে তিনি তাকে ২০ কোটি টাকার বিনিময়েও কারও হাতে তুলে দিতে নারাজ। ক্যাডাবম হায়দরকে তিনি তাঁর কাছছাড়া করবেননা বলে জানিয়ে দিয়েছেন।

ক্যাডাবম হায়দর ডাকনামে পরিচিত ওই ককেশিয়ান শেফার্ড ডগটি ইতিমধ্যেই অনেক মেডেল গলায় ঝুলিয়েছে। তার চেহারাও অনেককে অবাক করে।

বিশাল ওই কুকুরটির বয়স দেড় বছর। ইতিমধ্যেই তার শরীরের ওজন ১০০ কেজি পার করেছে। বিভিন্ন ডগ শোতে হাজির হয় সে। সেখানে অন্যতম আকর্ষণ হয়ে উঠতে তার সময় লাগেনা। জিতেও নেয় সেরার পুরস্কার।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026