এয়ার ইন্ডিয়া, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমান তখন আকাশে। মধ্যাহ্ন ভোজনের পর এয়ার ইন্ডিয়ার বিমানের আলো তখন নিভিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা একটু বিশ্রামের চেষ্টা করছেন। সেই সময় ১ যাত্রী মদ্যপ অবস্থায় এক ৭০ বছরের মহিলা যাত্রীর সামনে এসে দাঁড়ান।
তারপর হতবাক করে দিয়ে প্যান্টের চেন খুলে ওই মহিলার গায়ে প্রস্রাব করতে শুরু করেন। প্রস্রাবে মহিলার পোশাক থেকে ব্যাগ সবই ভিজে জাপ হয়ে যায়।
পরে ওই যাত্রী নিজের জায়গায় ফিরে গেলেও মহিলার দাবি তাঁকে বিমান সেবিকারা সেভাবে সাহায্য করেননি। তাঁকে পোশাক বদলের জন্য পোশাক ও একটি চটি পরতে দিলেও তাঁকে প্রস্রাবে ভিজে যাওয়া আসনেই গিয়ে বসতে হয়।
বিমানের পাইলট তাঁকে বিজনেস ক্লাসের সিট ফাঁকা থাকা সত্ত্বেও সেখানে বসতে দেননি। পরে জোর করে তাঁর সামনে ওই ব্যক্তিকে বসানো হয়। ওই ব্যক্তি ক্ষমাও চেয়ে নেন। এরপর দিল্লি গিয়ে বিমানবন্দরে ওই ব্যক্তি কোনও বাধা ছাড়াই বেরিয়েও যান।
ওই ব্যক্তি ছাড়া পাওয়ার পর মহিলা এয়ার ইন্ডিয়ার প্রধানকে চিঠি লেখেন। বিষয়টি নিয়ে তারপরই হইচই শুরু হয়। পুলিশ এখন ওই ব্যক্তিকে পাকড়াও করার চেষ্টা করছে।
এদিকে এরমধ্যেই শঙ্কর মিশ্র নামে মুম্বইয়ের বাসিন্দা ওই ব্যক্তি যে মার্কিন সংস্থায় চাকরি করতেন সেই চাকরি তিনি হারিয়েছেন। ওয়েলস ফারগো নামে মার্কিন ফাইনান্সিয়াল সার্ভিস সংস্থায় কাজ করতেন শঙ্কর মিশ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…