National

বিমানবন্দরে মহিলাকে সকলের সামনে জামা খুলতে বাধ্য করলেন সুরক্ষাকর্মীরা

একজন মহিলার জন্য এটা চরম অপমানের সন্দেহ নেই। ওই মহিলা জানিয়েছেন সকলে তাঁর দিকে তাকিয়েছিলেন। তাঁর প্রতি এমন মনোযোগ কোনও মহিলা চান না।

বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষা জনিত কারণে পরীক্ষা করা হয়। এমন কিছু নিয়ে তিনি প্রবেশ করছেন কিনা যা বেআইনি বা হানিকারক। এজন্য নানা যন্ত্রও রয়েছে সুরক্ষার প্রয়োজনে। তবে সুরক্ষার পাশাপাশি একজন মহিলার সম্মানটাও যে গুরুত্বপূর্ণ তা বোধহয় সে সময় সুরক্ষার দায়িত্বে থাকা কর্মীরা বুঝতেও পারেননি।

এক মহিলা সুরকার বেঙ্গালুরু বিমানবন্দরে এমন এক ভয়ংকর পরিস্থিতির মুখে পড়লেন যা তিনি হয়তো জীবনে কখনও ভুলতে পারবেননা। তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডলে দাবি করেন, সুরক্ষাকর্মীরা তাঁকে পরীক্ষার জন্য জামা খুলে ফেলতে বলেন।

বিমানবন্দরে যাত্রীদের সামনে এভাবে জামা খুলে ফেলাটা তিনি মেনে নিতে পারছেন না। জামা খুলে ফেলার পর তাঁর পরনে ছিল কেবল একটি ক্যামিসোল।

ক্যামিসোল বস্তুটি প্রায় একটি অন্তর্বাসের সমতুল। যা পরে তাঁকে বিমানবন্দরে সকলের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। ফলে বিমানবন্দরের প্রায় সকলের নজর তাঁর দিকেই ছিল। তিনি লিখেছেন এমনভাবে সকলের নজর কাড়ার ইচ্ছা কোনও মহিলার থাকেনা।

ট্যুইটটি পরে অবশ্য ওই মহিলা সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন। এদিকে এই ঘটনা জানার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এমন ঘটনা কখনই কাঙ্ক্ষিত নয়। তারা এজন্য ক্ষমাও চেয়ে নিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের সুরক্ষার দায়িত্ব থাকে সিআইএসএফ-এর হাতে। তাই সিআইএসএফ-কেও বিষয়টিও জানানো হয়েছে।

এদিকে অনেকে প্রশ্ন তুলেছেন, এমন ঘটনা যখন তাঁর সঙ্গে ঘটল তখন তিনি বিষয়টি নিয়ে পুলিশ বা সিআইএসএফ-এর কাছে অভিযোগ না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কেবল জানাতে গেলেন কেন? ঘটনাটি অবশ্য সর্বস্তরেই সমালোচিত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026