National

ভূস্বর্গে বেড়াতে যাওয়া পর্যটকদের মন জয় করে নিচ্ছেন স্থানীয়রা

অপার সৌন্দর্যের টানেই ভূস্বর্গে হাজির হন মানুষজন। সেখানে কিন্তু তাঁদের জন্য উপরি পাওনাও অপেক্ষা করে থাকে। পর্যটকদের মন জয় করে নেন স্থানীয়রা।

কাশ্মীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হিমালয়ের অপার সৌন্দর্য, বরফের ঢাল, টিউলিপের বাগান, সবুজ উপত্যকা। সবটাই যেন হাতে আঁকা ছবি। সেই সৌন্দর্যের টানেই কাশ্মীরে হাজির হন দেশবিদেশের মানুষ।

কাশ্মীরে বেড়াতে যাওয়া সেসব পর্যটকদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে উপরি পাওনা। ভারতের বেশ কিছু পর্যটনস্থলে বেড়াতে গিয়ে স্থানীয় কয়েকজন মানুষের হাতে অনেক সময় ঠকতে হয় পর্যটকদের। তেমন অভিযোগও সামনে আসে।

সেখানে কাশ্মীরে বেড়াতে আসা এক হায়দরাবাদের ব্যক্তির ব্যাগ ভর্তি সোনার গয়না ফিরিয়ে দেওয়া বা ভোপাল থেকে বেড়াতে আসা কারও গাড়িতে ফেলে যাওয়া টাকা ভর্তি ব্যাগ তাঁকে ফিরিয়ে দিয়ে আসার উদাহরণ তৈরি করেন কাশ্মীরের স্থানীয়রা। পর্যটকদের সঙ্গে তাঁদের ব্যবহার বাইরে থাকা পর্যটকদের মুগ্ধ করে। তাঁদের সততা অবাক করে অনেককে।

কেউ যখন অচেনা কোথাও বেড়াতে যান তখন তিনি স্থানীয়দের ওপর কিছুটা হলেও ভরসা করতে চান। সেখানেই অনেক জায়গায় যেখানে সমস্যায় পড়তে হয় সেখানে কাশ্মীরে নিশ্চিন্তে বেড়ানোয় মন দিতে পারেন পর্যটকরা।

অতিথি আপ্যায়ন, তাঁদের সম্মান জানানো, তাঁদের বেড়ানো ও দেখার জায়গা নিয়ে সঠিক পরামর্শ দেওয়া, যানবাহনে যাতায়াত করলে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা না করার মধ্যে দিয়ে কাশ্মীরের মানুষজন প্রতিদিন মন জয় করে চলেছেন পর্যটকদের। ফলে পর্যটকরা নিজেরা তো ফিরে ফিরে আসতে চাইছেনই, সেইসঙ্গে অন্যদেরও ভরসা দিচ্ছেন কাশ্মীরে যেতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026