National

বিমানে মহিলার গায়ে প্রস্রাব করলেন এক যাত্রী, খুলে দেখালেন গোপনাঙ্গ

বিমানে যাত্রা করাকালীন এক মহিলা যাত্রীর গায়ে এসে প্রস্রাব করে দিলেন এক পুরুষ যাত্রী। সেখানেই শেষ নয়। গোপনাঙ্গ খুলেও দেখালেন মহিলাকে।

দীর্ঘ যাত্রার বিমান। এয়ার ইন্ডিয়ার বিমানটি নিউ ইয়র্ক থেকে উড়ে আসছিল নয়াদিল্লির দিকে। বিমান যাত্রীদের মধ্যাহ্নভোজন সবে শেষ হয়েছে। বিমানের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। সকলেই একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন।

এমন সময় ৭০ বছরের এক বৃদ্ধার পাশে এসে দাঁড়ান এক ব্যক্তি। তিনিও এই একই বিমানে যাত্রা করছিলেন। ওই ব্যক্তিকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন।

মহিলার সামনে এসেই তিনি তাঁর প্যান্টের চেন খুলে ফেলেন। তারপর কার্যত সকলকে হতবাক করে ওই মহিলার গায়ে প্রস্রাব করতে শুরু করেন।

ওই ব্যক্তির প্রস্রাবে মহিলার জামা, ব্যাগ, জুতো সবই ভিজে যায়। এখানেই শেষ নয়, প্রস্রাব শেষে প্যান্ট প্রায় খুলে নিজের গোপনাঙ্গ মহিলার সামনে তুলে ধরেন ওই ব্যক্তি।

মহিলা তখন কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। ওই ব্যক্তির প্রস্রাবে তিনি তখন ভিজে গিয়েছেন। মহিলার পাশে বসা এক ব্যক্তি এবার কড়া গলায় ওই ব্যক্তিকে নিজের সিটে ফিরে যেতে বলেন।

এয়ার ইন্ডিয়া, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

প্রথমে কান না দিলেও পরে প্যান্ট ঠিক করে নিজের সিটে ফিরে যান ওই ব্যক্তি। বিমানসেবিকাদের ডেকে পাঠান ওই বৃদ্ধা। পুরো ঘটনা জানার পর বিমানসেবিকারা তাঁকে প্রস্রাবে ভিজে থাকা পোশাক ছেড়ে তাঁদের দেওয়া পোশাক পরতে অনুরোধ করেন। কিন্তু বিমান কানায় কানায় পূর্ণ থাকায় মহিলাকে তাঁর ওই ভিজে সিটেই গিয়ে বসতে হয়।

ঘটনাটি ঘটে গত ২৬ ডিসেম্বর। দিল্লিতে বিমান অবতরণের পর মহিলার আশা ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। কিন্তু দেখা যায় আর পাঁচজন যাত্রীর মতই ওই ব্যক্তিও বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

ওই বৃদ্ধা তখন এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার প্রধানকে চিঠি দিয়ে পুরো ঘটনা জানান। সেই ঘটনায় তখন কোনও বাধার মুখে না পড়লেও এই ব্যক্তির বিরুদ্ধে অবশেষে ১ সপ্তাহ পরে পদক্ষেপ হল। তাঁকে বিমানে যাত্রা করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ডিজিসিএ-এর তরফেও বিমান সংস্থার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026