National

চিড়িয়াখানার পশু থেকে স্কুল নয়, এবার দত্তক নিতে হবে বাস

এমন কিছুও যে দত্তক নিতে হবে তা সরকারি আধিকারিকরা ভেবেও দেখেননি। কিন্তু ফরমান তো তাই বলছে। দত্তক তো নিতেই হবে বাস। যত্নেও রাখতে হবে।

চিড়িয়াখানার পশুদের দেখভালের অনেক খরচ। সে খরচ অনেক চিড়িয়াখানার পক্ষেই টেনে ওঠা মুশকিল হয়। সেখানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানার পশুদের দত্তক নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানায়।

তবে ভারতের একটি রাজ্যে পশু বিভাগের আধিকারিকদেরও দত্তক নিতে হয় পশুদের। যেমন আর্থিক সংকটে ভোগা স্কুলকেও দত্তক নিতে হয় আধিকারিকদের।

এসব আগেই হয়েছিল। তবে এই দত্তকের তালিকায় নয়া সংযোজন হল বাস। সরকারি বাস দত্তক নিতে এবার কার্যত ফরমান জারি করল উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন।

পরিবহণ দফতরের প্রতি অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজারকে ১০টি করে বাস দত্তক নিতে হবে। প্রতি সার্ভিস ম্যানেজারকে নিতে হবে ডিপোর ২টি করে বাসের দায়িত্ব।

শুধু দায়িত্ব নেওয়াই নয় তাদের যত্নও করতে হবে। দত্তক নেওয়ার পর মাত্র ৩ দিনের মধ্যে সারিয়ে ফেলতে হবে যান্ত্রিক সমস্যা। তা আবার খতিয়ে দেখবেন কয়েকজন আধিকারিক।

কারা সবচেয়ে ভাল এই কাজ করতে পারলেন তা আবার ১ মাস যাওয়ার পর মূল্যায়ন হবে। তাতে যাঁরা খুব ভাল কাজ দেখাবেন তাঁদের একটি ইনসেন্টিভ দেবে সে রাজ্যের পরিবহণ দফতর।

বাস দত্তক নেওয়ার বিষয়টি এখন চর্চায় উঠে এসেছে। এমনকি উত্তরপ্রদেশের এই পদক্ষেপ অন্য রাজ্যের পরিবহণ দফতরকেও এই পথে হাঁটার রাস্তা দেখাল বলে মনে করছেন অনেকে। এতে রাজ্যে পরিবহণের হাল কিছুটা ফিরবে বলেই মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026