National

বাঘের দাঁত খারাপ, শিকারের অভ্যাস বজায় রাখতে অন্য অনুমতির আবেদন

বাঘের দাঁতের হাল অনেকদিন ধরেই খারাপ। তা বলে তাকে শিকার ভুলতে দিলে চলবে না। সেজন্য এবার বিশেষ ব্যবস্থা করার অনুমতির আবেদন করা হল।

দাঁতটা অনেকদিন ধরেই খারাপ হয়েছিল বাঘটির। তা প্রায় ১ বছর গড়াতে চলল। এরমধ্যে তার দাঁতের অপারেশনও হয়েছে। ধীরে ধীরে খারাপ দাঁত ভালও হচ্ছে।

এদিকে দাঁতের হাল বেহাল হওয়ায় বাঘটিকে বিশেষ ঘেরাটোপে রাখে অভয়ারণ্য কর্তৃপক্ষ। তাকে নিয়ম করে জল, খাবার দিতে থাকে তারা। দিনে ৬ থেকে ৭ কেজি ওজনের গরু, মুরগি বা খরগোশের মাংস তাকে দেওয়া হচ্ছে। কারণ তার বেশি সে খাচ্ছে না।

এদিকে এভাবে মুখের সামনে মাংস পেয়ে পেয়ে বাঘটি ক্রমশ তার শিকারের ক্ষমতা হারিয়ে ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তাই অভয়ারণ্য কর্তৃপক্ষ এবার অন্য অনুমতি চাইল। যাতে দাঁত ঠিক হয়ে গেলে বাঘটি অভয়ারণ্যের মধ্যেই নিজের শিকার নিজে ধরে খেতে পারে।

আন্নামালাই ব্যাঘ্র অভয়ারণ্যের বিশেষজ্ঞ আধিকারিক তামিলনাড়ুর চিফ কনজারভেটর অফ ফরেস্টস-এর কাছে বাঘটির শিকারের অভ্যাস বজায় রাখতে বিশেষ ব্যবস্থার অনুমতি চেয়েছেন। তাঁর ইচ্ছা বাঘটিকে ভালপারাইয়ের যে বিশেষ ঘেরাটোপে রাখা হয়েছে সেখানেই হরিণ ছেড়ে দেওয়া হোক।

ছোট জায়গার মধ্যে বাঘটি অনায়াসেই হরিণটিকে শিকার করতে পারবে। তারপর নিজের মত করে সে হরিণটি খেতে পারবে। এতে বাঘটির শিকারের অভ্যাসও বজায় থাকবে।

আর সে যে কম খাচ্ছে তাও বন্ধ হবে। বাঘ তার মনের মত করে শিকার করে প্রয়োজনীয় মাংস খেতে পারবে। তাতে তার ওজনও ঠিক থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026