ধৃত দেবনারায়ণ, ছবি - আইএএনএস
এক তরুণী বিয়ের পর সন্তানধারণ করতে না পারায় তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নিয়ে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক সব পরীক্ষার পর জানান ওই তরুণী আর কখনও মা হতে পারবেননা। কেন মা হতে পারবেননা?
চিকিৎসক জানান ওই তরুণী একবার সন্তানসম্ভবা হয়েছিলেন। তখন তিনি গর্ভপাত করান। সেই গর্ভপাতের সময় তাঁর যে শারীরিক ক্ষতি হয় তা তাঁর সন্তানধারণ ক্ষমতা নষ্ট করে দেয়।
কিন্তু গর্ভধারণই হল না, তো গর্ভপাত হল কখন? ওই তরুণী তখন স্বামীকে সব কথা খুলে বলেন। তিনি জানান, বিয়ের আগে তাঁর কাকার কাছে এক যুবক আসত। সেই তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করে।
তারপর প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে চলতে থাকে দিনের পর দিন জোর করে মিলন। তারই ফলে তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন।
ওই যুবক তারপর সেখান থেকে চম্পট দেয়। তিনি গর্ভপাত করাতে বাধ্য হন। সব শুনে স্বামীর পরামর্শেই ওই তরুণী পুলিশে জোর করে শারীরিক মিলনের অভিযোগ দায়ের করেন।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের জানুয়ারি মাসে। তারপরই দেবনারায়ণ নামে ওই যুবক চম্পট দেয়।
পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে রাজস্থানের বাসিন্দা দেবনারায়ণ তরুণী সন্তানসম্ভবা হয়ে পড়ার পর পালিয়ে গুজরাটে চলে যায়। সেখানে কেশোড় এলাকায় মহাকালী মন্দিরে লাল বাবা নাম নিয়ে পুরোহিত সেজে দিন কাটাতে থাকে। জানার পর রাজস্থান ও গুজরাট পুলিশের যৌথ একটি দল মন্দির থেকে লালা বাবা সেজে থাকা ওই যুবককে গ্রেফতার করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…