National

গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করা হল ২৫০ কিলোমিটার হাইওয়ে

গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হল ২৫০ কিলোমিটার হাইওয়ে। যদিও তার পিছনে অন্য একটি কারণ রয়েছে। গঙ্গাজল ছেটানোর সঙ্গে হল পুজোপাঠও।

দেশজুড়েই রয়েছে হাইওয়ের জাল। যা সড়ক যোগাযোগকে শক্তিশালী করেছে। হাইওয়ে ধরে দিনরাতই নানা মাপের গাড়ি চলছে। বাণিজ্যিক পরিবহণ থেকে ব্যক্তিগত গাড়ি, মোটরবাইক সবই চলছে।

তেমনই একটি হাইওয়ে এবার শুদ্ধ করা হল গঙ্গাজল দিয়ে। তবে একটু আধটু রাস্তার অংশ নয়। প্রায় ২৫০ কিলোমিটার পথে গঙ্গাজল ছেটানো হল।

রাস্তায় যান চলাচলের নিয়ম পাখি পড়ার মত পড়িয়েও কাজ হয়নি। অনেক গাড়ি চালকই সব নিয়ম মেনে চলেন না। ট্রাফিক আইনও অনেক সময় লঙ্ঘিত হয়। জরিমানা করেও যে এসব বন্ধ করা গেছে এমনটা নয়। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। মৃত্যু হয় মানুষের।

মধ্যপ্রদেশের নিমুচ জেলার লেবাদ থেকে নয়াগাঁও পর্যন্ত বিস্তৃত হাইওয়ে যেন দুর্ঘটনার বদ্ধভূমি হয়ে উঠেছে। অনেক কিছু করেও পথ দুর্ঘটনা রোখা যাচ্ছেনা। ফলে এবার গঙ্গাজলে ভরসা রাখলেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

এতে যদি দুর্ঘটনা কিছুটা কমে সেই আশায় ২৫০ কিলোমিটার রাস্তা জুড়ে গঙ্গাজল ছেটালেন তাঁরা। প্রসঙ্গত গঙ্গাজল ভারতে পুজোর কাজে ব্যবহৃত হয়। দেশের অন্যতম পবিত্র নদী হল গঙ্গা।

শুধু গঙ্গাজল ছেটানোই নয়, সেইসঙ্গে একটি হোমযজ্ঞের আয়োজনও হয়। ওই রাস্তায় যাঁদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের আত্মার শান্তি কামনা করে এই যজ্ঞের আয়োজন করা হয়। যা যাবতীয় সনাতনি রীতি মেনেই সংঘটিত হয়।

গঙ্গাজলও ছেটানো হয় সনাতনি রীতি মেনে। ভারতে অবশ্য হাইওয়েতে পথ দুর্ঘটনা ঘটনা বিরল নয়। প্রায়ই এমন ঘটনার খবর মেলে। মৃত্যু হয় মানুষের।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026