National

হেলিকপ্টার নিয়ে সোজা মন্দিরে অবতরণ করলেন ব্যবসায়ী

হেলিকপ্টার নিয়ে এ দেশে ঘুরে বেড়ানোই অস্বাভাবিক হিসাবে দেখা হয়। সেখানে এক ব্যবসায়ী তো সোজা মন্দিরেই নেমে পড়লেন হেলিকপ্টার নিয়ে।

একটা হেলিকপ্টার নেমে আসছে নিচের দিকে। অনেক ভক্তই বিষয়টি নজর করেছিলেন। অবাকও হয়েছিলেন। ভেবেছিলেন কাছেপিঠে হয়তো কোথাও নামবে হেলিকপ্টারটি।

কিন্তু সকলকে আরও অবাক করে হেলিকপ্টারটি সোজা নেমে আসে মন্দিরের চাতালে। হেলিকপ্টার থেকে নেমে আসেন মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল বিদ্যাসাগর রাও, ব্যবসায়ী শ্রীনিবাস রাও এবং শ্রীনিবাসের পরিবারের কয়েকজন।

কি হচ্ছে সেটা কিছুতেই আশপাশের মানুষ বুঝে উঠতে পারছিলেননা। তবে মন্দিরের ৩ অন্যতম পুরোহিত দ্রুত এগিয়ে আসেন ব্যবসায়ী শ্রীনিবাস রাওয়ের দিকে। তারপর হেলিকপ্টারের সামনে শুরু হয় বিশেষ পুজো। চলতে থাকে নানা আচার।

এ দেশে কেউ বাইক কিনলে বা গাড়ি কিনলে মন্দিরে হাজির হন বাহন পুজো দিতে। পুজো দিয়ে সেই যান নিয়ে রাস্তায় বার হতে চান তাঁরা। কিন্তু কেউ যে হেলিকপ্টার কিনে এভাবে মন্দিরের চাতালে অবতরণ করে বাহন পুজো করান তা এই ঘটনায় প্রকাশ পেয়েছে।

এই হেলিকপ্টারটি ব্যবসায়ী শ্রীনিবাস রাও নিজের ব্যক্তিগত ব্যবহারেই কিনেছেন। দাম পড়েছে ভারতীয় মুদ্রায় ৪৭ কোটি টাকার চেয়ে কিছু বেশি। হেলিকপ্টারটি কেনার পর তিনি তেলেঙ্গানার ইয়াদাদ্রি-র লক্ষ্মী নরসিমা স্বামী মন্দিরে সেটি নিয়ে এসে এভাবে বাহন পুজো করান।

তারপর সেটি নিয়ে মন্দির চত্বর থেকে তাঁর পরিবারের লোকজনকে নিয়ে উড়ে যান আশপাশের পাহাড়ি এলাকার সৌন্দর্য আকাশ থেকে উপভোগ করতে।

প্রসঙ্গত তেলেঙ্গানার ব্যবসায়ী শ্রীনিবাস রাও একাধারে পরিকাঠামো, বিদ্যুৎ উৎপাদন, উৎপাদন, টেলিকম এবং হাসপাতাল ব্যবসার সঙ্গে যুক্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026