স্বাধীনতা দিবস। ছুটির দিন। তাই বিকেলে ৪ বন্ধুর সঙ্গে মাইথনে বেড়াতে এসেছিলেন ঝাড়খণ্ডের যুবক হরজিত সিং। বিকেলের দিকে তাঁরা একটি নৌকায় মাইথন ড্যামের জলে ঘুরতে বার হন। মাইথন এখন জলে টইটম্বুর। বৃষ্টির জেরে ড্যাম এখন কানায় কানায় পূর্ণ।
স্থানীয় সূত্রের খবর, জলে নৌকা বিহারের সময় আচমকাই নৌকা থেকে জলে পড়ে যান হরজিত। বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও তলিয়ে যান তিনি। সন্ধে নামার পর আর খোঁজ চালানো সম্ভব না হলেও বুধবার সকাল থেকে শুরু হয় খোঁজ। নামে ডুবুরি। কিন্তু বিকেল পর্যন্ত ওই যুবকের কোনও খোঁজ মেলেনি।
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…