অ্যাম্বুলেন্স, প্রতীকী ছবি
সরকারি ওই হাসপাতালেই তার বাবা কর্মরত। তিনি ছেলের জ্বর আসায় ছেলেকে দেখাতে নিজের কর্মস্থল ওই হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ১৫ বছরের ওই কিশোরকে পরীক্ষাও করেন চিকিৎসকেরা।
এদিকে ওই হাসপাতালে বাবার হাত ধরে সে অনেকবার এসেছে। অন্য কর্মীরাও তাকে ভাল করেই চেনেন। ফলে হাসপাতালের আনাচেকানাচে তাকে ঘুরতে দেখেও কেউ কোনও প্রশ্ন করেননি।
সহকর্মীর ছেলে হাসপাতালে বেড়াচ্ছে দেখে বিশেষ গুরুত্ব দেননি কেউ। এদিকে ওই কিশোর ঘুরতে ঘুরতে এক সময় যেখানে অ্যাম্বুলেন্স রাখা থাকে সেই পার্কিংয়ে পৌঁছে যায়। সেখানে একটি অ্যাম্বুলেন্সে চাবিও ঝুলতে দেখে সে।
আশপাশে ওই অ্যাম্বুলেন্সের চালককে দেখতে না পেয়ে ওই কিশোর অ্যাম্বুলেন্সে চড়ে বসে। গাড়ি সে চালাতে জানে। ফলে অ্যাম্বুলেন্সটি চালিয়ে ওই হাসপাতালে থেকে বেরিয়েও যায়।
এবার সেই অ্যাম্বুলেন্স নিয়ে সবে সন্ধে নামা শহরে বেড়াতে থাকে সে। এভাবে ৮ কিলোমিটার ঘোরার পর আচমকা অ্যাম্বুলেন্সটি থমকে যায়।
কেন সেটি আর চলছে না তা বুঝতে না পেরে ওই ১৫ বছরের কিশোর অ্যাম্বুলেন্সের চালকের আসন থেকে নেমে আসে। পথচলতি মানুষ দেখেন একটি অ্যাম্বুলেন্স থেকে এক কিশোর নেমে আসছে। তাঁদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয়। এদিকে কেরালার ত্রিশূর শহরের ত্রিশূর জেলা হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স যে নেই তা নজরে আসতে বেশি সময় লাগেনি হাসপাতাল কর্তৃপক্ষের। দ্রুত সংশ্লিষ্ট আধিকারিকরা অ্যাম্বুলেন্সের খোঁজ করতে গিয়ে দেখেন সেটি কোথায় রয়েছে। সেখানে তাঁরাও হাজির হন।
কীভাবে এক কিশোর হাসপাতাল থেকে বিনা বাধায় একটি অ্যাম্বুলেন্স নিয়ে এভাবে বেড়াতে বেরিয়ে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ হচ্ছে ওই অ্যাম্বুলেন্সের চালককে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…