National

এক ছাত্রীর আসল রূপ প্রকাশ্যে আসতেই কলেজ ছাড়া ১১ সিনিয়র

বাস্তব জীবনের পাতা থেকে উঠে আসা এই ঘটনা যে কোনও সিনেমাকে হার মানাতে পারে। যেখানে কলেজ ছাত্রী বদলে গেলেন অন্য রূপে।

এক তরুণী ছাত্রী পিঠে ব্যাগ নিয়ে কলেজে আসেন। বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারেন। ক্যান্টিনে চলে গল্প গুজব হাসিঠাট্টা। কলেজের বাইরের চায়ে ঠেকেও প্রায়ই তাঁকে অন্য ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখা যায়।

এমনকি তিনি কীভাবে ক্লাস বাঙ্ক করেন তার গল্পও মজা করে বলতেন বন্ধুদের। তাঁর সঙ্গে অনেকেরই বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু কেউ জানতেন না তাঁদের ওই নতুন বন্ধুর আসল উদ্দেশ্য।

ওই কলেজ থেকেই আবার গুচ্ছ গুচ্ছ ব়্যাগিংয়ের অভিযোগ আসছিল পুলিশ কাছে। প্রথম বর্ষের অনেক পড়ুয়াই সিনিয়রদের ব়্যাগিংয়ের শিকার হচ্ছিলেন।

ব়্যাগিংও চলছিল অত্যন্ত খারাপ সব প্রস্তাব দিয়ে। বালিশের সঙ্গে দৈহিক মিলনও করানো হচ্ছিল প্রথম বর্ষের পড়ুয়াদের। কিন্তু সিনিয়রদের ভয়ে পুলিশ এলেও কেউ মুখ খুলছিলেন না।

পুলিশ তাই অন্য রাস্তায় হাঁটে। মধ্যপ্রদেশের ভোপালের মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজে স্থানীয় থানার কনস্টেবল শালিনী চৌহানকে পুলিশ ছাত্রী সাজিয়ে ওই কলেজের ছাত্রীদের সঙ্গে মিশতে বলে।

একদম ছাত্রীদের মতই দেখতে তরুণী শালিনী সকলের সঙ্গে দ্রুত মিশে যান। কিন্তু সেই মিশে যাওয়ার অছিলায় তিনি চিহ্নিত করতে থাকেন কারা এইসব ভয়ংকর ব়্যাগিংয়ের সঙ্গে যুক্ত। তা জোগাড় হলে তিনি পুলিশে সেই তথ্য পৌঁছে দেন।

যার ভিত্তিতে ১১ জন সিনিয়র পড়ুয়াকে কলেজ থেকে ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাদের হস্টেল থেকেও বার করে দেওয়া হয়েছে। পুলিশের এই ছাত্রী সেজে খবর বার করার ঘটনা সামনে আসার পর দারুণ খুশি ওই কলেজের প্রথম বর্ষের পড়ুয়ারা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026