National

১২৭ বছরে এমন ভয়ংকর বানভাসি চেহারা দেখেনি বেঙ্গালুরু

১৮৯০ সালে নাকি এমন এক ভয়াল বর্ষণের কোপে পড়েছিল বেঙ্গালুরু। তারপর থেকে এমন বিপর্যস্ত অবস্থায় বেঙ্গালুরুকে পড়তে হয়নি। এমনিতেই সমতল থেকে অনেকটা উঁচুতে বেঙ্গালুরু শহর। রাস্তাঘাটে পাহাড়ি ছন্দে উৎরাই চড়াই পরিস্কার। সেই শহর গত মঙ্গলবার রাতভর প্রবল বৃষ্টিতে বানভাসি। জমা জলে হয়রানি তো একরকম। তারসঙ্গে যুক্ত হয়েছে বেলান্দুর লেকের জল উপচে বিকট পচা গন্ধযুক্ত ফেনায় আশপাশ ভরে যাওয়া। যা বেঙ্গালুরুর বেলান্দুর লেকের চৌহদ্দির মধ্যে থাকা মানুষের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। সাদা পচা গন্ধ যুক্ত ফেনা ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল লোকালয়ে।

গ্রিন কোর্টের নির্দেশে গত মে মাসের মধ্যেই এই লেক সংস্কারের কথা ছিল স্থানীয় প্রশাসনের। কিন্তু তা এখনও বাকি। ফলে গত রাতের বৃষ্টি ১ হাজার একরের লেকের জল উপচে দূষণ যুক্ত দুর্গন্ধময় ফেনার সৃষ্টি করেছে। যা বানভাসি বেঙ্গালুরুর মানুষের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা-এর কাজ করছে।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026