National

বিয়ের আগে ছবি তুলতে গিয়ে গভীর জলে হাবুডুবু খেলেন বরকনে

প্রি-ওয়েডিং ফটোশ্যুট নতুন প্রজন্মের কাছে বিয়ের মতই আকর্ষণীয় এক মুহুর্ত। কিন্তু তাতে বিপত্তিও কম হয়না। যেমন এক্ষেত্রে নাকানিচোবানি খেলেন বরকনে।

প্রি-ওয়েডিং ফটোশ্যুট বিয়ের ঠিক আগেই রেখেছিলেন ২ জনে। ফটোশ্যুট সেরে তার ১ দিন পর বিয়ের মণ্ডপে ২ জনের ফের দেখা হবে। এমনটাই স্থির হয়েছিল।

প্রি-ওয়েডিং ফটোশ্যুট করতে ২ জনে হাজির হয়েছিলেন একটি প্রকৃতি ঘেরা অপরূপ পরিবেশে। যে ব্যাকগ্রাউন্ডে নতুন জীবনে পা রাখতে চলা বরকনে হারিয়ে যাবেন ক্যামেরার সামনে। ছবি যাতে খুব সুন্দর হয়, বেশ রোমাঞ্চকর হয় সেজন্য কনে একটি জলাধারের একদম কানায় গিয়ে দাঁড়িয়েছিলেন।

এই জলাধারটি একটি খনি থেকে তৈরি। খনির খনন শেষ হওয়ার পর সেখানে জল ভরে গেছে। ফলে তার গভীরতা নেহাত কম নয়।

তারই কানায় দাঁড়িয়ে ছবি তোলার সময় হঠাৎই গেল পা হড়কে। কনে গিয়ে পড়লেন সটান ৫০ ফুট গভীর সেই জলাশয়ে। কনেকে তলিয়ে যেতে দেখে সেখানে লাফ দেন হবু বর।

একদম সিনেমার পর্দার নায়কের মতই হবু স্ত্রীকে বাঁচাতে তিনি আপ্রাণ চেষ্টা করতে থাকেন। এদিকে বিষয়টি জেনে দ্রুত ব্যবস্থা নেন দমকলকর্মীরা। তাঁরাই অনেক চেষ্টার পর জল থেকে ২ জনকে তুলে আনেন।

কনে পায়ে বড় আঘাত পেয়েছেন বলে জানানো হয়। ফলে আপাতত বিশ্রাম। কোনও বিয়ে নয়। এই ঘটনায় বিয়েও গেছে পিছিয়ে। ৩ মাস পিছিয়ে দেওয়া হয়েছে বিয়ের অনুষ্ঠান।

জলে হবু স্ত্রীকে বাঁচাতে লাফ দেওয়া বর অবশ্য সুস্থ আছেন। তবে তাঁদের স্মৃতি করে রাখার ওই প্রি-ওয়েডিং ফটোশ্যুট কিন্তু অন্যভাবে তাঁদের সারাজীবনের স্মৃতির সঙ্গী হয়ে রইল। ঘটনাটি ঘটেছে কেরালার কোল্লাম জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026