National

১৩টি জেলার জন্য লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

১৩টি জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। যার জেরে দক্ষিণের ১৩টি জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

নিম্নচাপটি এখন ক্রমশ শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপটি আরও গভীর হবে বলেই মনে করছেন আবহবিদেরা। জলের ওপরই তা শক্তি বাড়াতে থাকবে। ২ দিনের মধ্যে সেটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে।

৭ ডিসেম্বর সেটি অতি শক্তিশালী রূপ ধারণ করে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে। ৮ ডিসেম্বর তা স্থলভাগে প্রবেশ করে তার তাণ্ডব শুরু করবে। সেই বৃষ্টি চলবে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

আবহাওয়া দফতর আগেভাগেই সতর্ক করে জানিয়েছে, তামিলনাড়ুর ১৩টি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এবং উপকূলের কাছে এমন জেলাগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হবে। ঝোড়ো হাওয়াও বইবে।

তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুদুচেরিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস নেই। তামিলনাড়ু প্রশাসনকে আগে থেকেই সতর্ক করা হয়েছে।

এই সময়টা তামিলনাড়ুতে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা নামে। ২০১৬ সাল থেকে একটি রেকর্ড অক্ষুণ্ণ রয়েছে তামিলনাড়ুতে। সে রাজ্যে ডিসেম্বরে ২০১৬ সাল থেকে গত বছর পর্যন্ত প্রতিবছরই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এতটাই বৃষ্টি হয় সেখানে।

এবার ডিসেম্বরের তেমনই একটি নিম্নচাপ দিয়ে শুরু হতে চলেছে। যার ফলে তামিলনাড়ুর একটা বড় অংশ আগামী বৃহস্পতিবার থেকে বানভাসি হতে পারে বলে মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026