National

উৎসাহের বশে ২ বোনকে বিয়ে করে রাতের ঘুম উড়ল বরের

বিয়ে করতে এসে ২ বোনকে একই মণ্ডপে বিয়ে করে ফেলেন এক ব্যক্তি। এবার তার জের ভুগতে রাতের ঘুম উড়েছে তাঁর।

এক বোনের হওয়ার কথা ছিল শ্যালিকা। অন্য জন স্ত্রী। কিন্তু ঘরওয়ালি ও আধি ঘরওয়ালির রাস্তায় না হেঁটে ২ ঘরওয়ালি নিয়ে সেদিন বাড়ি ফেরেন অতুল। আনন্দের এই মুহুর্তে ৩০০ অতিথিকে নিমন্ত্রণও করেছিলেন অতুল।

২ বোনকে একই মণ্ডপে বিয়ে করেন তিনি। প্রথমে ১ জনকে বিয়ে করার পর অন্যজনের ক্ষেত্রে ঠিক একই নিয়মের পুনরাবৃত্তি হয়। রিঙ্কি পিঙ্কি ২ বোনই হয়ে ওঠেন অতুলের জীবনসঙ্গিনী।

অগ্নিসাক্ষী করা ২ স্ত্রীকে নিয়ে বাড়িও ফিরে আসেন অতুল। ২ স্ত্রীকে নিয়ে আনন্দেই ছিলেন ওই যুবক। কিন্তু ২ বোনকে বিয়ে করে যে তাঁর রাতের ঘুম উড়ে যাবে তা বোধহয় বুঝে উঠতে পারেননি অতুল।

অতুলের এর আগেও এক স্ত্রী ছিলেন। তাঁকে ছেড়ে এবার রিঙ্কি পাড়গাঁওকর এবং পিঙ্কি পাড়গাঁওকর নামে ২ তথ্য প্রযুক্তি অফিসে কর্মরত বোনকে বিয়ে করেন অতুল অভতাড়ে। ওই স্ত্রী এবার অভিযোগ দায়ের করেছেন তাঁর বিরুদ্ধে।

এদিকে মহিলা কমিশনও এই জোড়া বিয়ে নিয়ে কড়া মনোভাব নিয়েছে। মহিলা কমিশনের তরফে বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়েছে মহিলা কমিশনের তরফে।

সবই হয়েছে অতুলের প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে। অতুলের ২ স্ত্রী নিয়ে সংসার করার স্বপ্ন এবার কঠিন বাস্তবের মুখোমুখি। যা তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছে। পুলিশ অবশ্য কি ব্যবস্থা নিচ্ছে সে সম্বন্ধে বিস্তারিত জানাতে চায়নি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026