National

কোটি টাকার রোজগার ছেড়ে গরুদের জন্য দিনরাত এক করছেন চিকিৎসক

কোটিতে রোজগার করছিলেন। চিকিৎসক হিসাবে সুনাম ছিল। বিলাসবহুল জীবন ছিল। পরিবার, রোজগার সব ছেড়ে এখন গরুদের নিয়ে দিনরাত এক করে লড়ছেন মহিলা চিকিৎসক।

যে টাকা রোজগার করতেন তা ভালভাবে জীবন কাটানোর জন্য যথেষ্ট। মুম্বই শহরে তাঁর চিকিৎসক হিসাবে সুনাম ছিল। ফলে রোজগারও ছিল মোটা অঙ্কের। স্বামীও বিজ্ঞানী। তাঁরও মোটা রোজগার।

মুম্বইতে সাজানো সংসার, বিলাসবহুল জীবন ছিল। সেসব ছেড়ে তিনি এখন গরুদের জন্য জীবন উৎসর্গ করেছেন। এসে পড়ে আছেন ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়াতে।

২০১৯ সালের জুলাই মাসে চিকিৎসক শালিনী মিশ্র সব ছেড়ে চলে আসেন এখানে। কলকাতার একটি সংগঠন পিঞ্জরাপোল সোসাইটির একটি জমি এখানে ছিল। ১০ একর সেই জমিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিমান নামত।

সেই জমি ধ্যান ফাউন্ডেশন নিয়ে সেখানে একটি গোশালা বা গোয়াল তৈরি করে। সেই গোয়ালের দায়িত্ব নিয়ে সেখানে হাজির হন শালিনী। তবে এজন্য তিনি কোনও টাকা পান না। এ কেবল মনের শান্তি।

এই গোয়ালে সাড়ে ১৪ হাজারের ওপর গরু রয়েছে। স্থানীয় প্রায় ৩০০ জন সেখানে গরুদের দেখভালে কর্মরত। প্রতিদিন শালিনী মিশ্র নিজে প্রতিটি গরুকে পরীক্ষা করে দেখেন। তারা সব সুস্থ কিনা নিশ্চিত হন।

শালিনীর এটা প্রাত্যহিক রুটিন। বছরের একটি দিনও তিনি একাজ থেকে ছুটি নেন না। ৩ বছরের ওপর তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন পরিবার, স্বামী থেকে দূরে থেকে। তবে তাঁর একাজে তিনি পাশে পেয়েছেন পরিবারকে।

স্বামী বেদ প্রকাশ একজন বিজ্ঞানী। তাঁর মাসিক রোজগার ৮ লক্ষ টাকা। তার থেকে সাড়ে ৭ লক্ষ টাকা এই গোয়ালের খরচ বাবদ তিনি প্রতি মাসে পাঠান।

মেয়ে অস্ট্রেলিয়ার গবেষণারত। ২ লক্ষ টাকার স্কলারশিপ পান। তা থেকে তিনিও টাকা পাঠান। ছেলেও চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন মুম্বইতে।

তবে শালিনী নিজের জীবনটাই এই গরুদের দেখভালে উৎসর্গ করে চাকুলিয়ায় পড়ে আছেন। গরুদের ভাল রাখার ব্রত পালন করে নিজের জীবনের সবটুকু খুশি উপভোগ করেন শালিনী মিশ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026