National

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, প্রবল বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। যা ক্রমশ জলের ওপরই শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসবে। যার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে একটি নিম্নচাপ। যা এখন ক্রমশ শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপটি আরও গভীর হবে বলেই মনে করছেন আবহবিদেরা। জলের ওপরই তা শক্তি বাড়াতে থাকবে।

২ দিনের মধ্যে সেটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ৭ ডিসেম্বর সেটি অতি শক্তিশালী রূপ ধারণ করে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে।

তারপর আস্তে আস্তে এগিয়ে আসবে স্থলভাগের দিকে। যার ফলে ডিসেম্বরের ৮ থেকে ১০ তারিখের মধ্যে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়াও।

ফাইল : বৃষ্টি ভেজা বেঙ্গালুরু, ছবি – আইএএনএস

আবহাওয়া দফতরের পূর্বাভাস এই নিম্নচাপের জেরে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি হতে চলেছে। তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হবে। তাছাড়া বৃষ্টি হবে ওই রাজ্যের বিভিন্ন অংশে।

প্রসঙ্গত তামিলনাড়ুতে নভেম্বর, ডিসেম্বরে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষার বৃষ্টি হয়। এই সময় দক্ষিণ ভারতে বর্ষার আমেজ থাকে। কিন্তু এবার নভেম্বরে তেমন বৃষ্টি হয়নি। ফলে সেই ঘাটতি ডিসেম্বরে পূরণ হতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

এমনকি এই নিম্নচাপ বলেই নয়, তাঁদের অনুমান বঙ্গোপসাগরে ডিসেম্বরে আরও নিম্নচাপ তৈরি হবে। যার হাত ধরে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারত ভাল বৃষ্টি পেতে চলেছে।

এদিকে এই নিম্নচাপের কোনও প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পারদও নিম্নমুখী। তবে জাঁকিয়ে শীত যাকে বলে তা পৌষ শুরুর আগে তেমনভাবে পড়বে না বলেই মনে করছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026