প্রতীকী ছবি
ঘটনাটি ঘটেছিল ২ অগাস্ট। তার ১১ দিন পর একরকম বাধ্য হয়েই ২ মহিলা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু গারদের পিছনে বসেও তাদের কৃতকর্মের জন্য কোনও আক্ষেপ নেই কারও। বরং ভৈরোনাথজি নামে এক প্রেতাত্মার নির্দেশেই তারা এসব করেছে বলে মনে করছে তারা।
অভিযোগ গত ২ অগাস্ট ডাইনি সন্দেহে রাজস্থানের আজমেরের এক গ্রামে কন্যাদেবী নামে বছর ৪০-এর মহিলাকে টেনে বার করে আনা হয় বাড়ি থেকে। খাপ পঞ্চায়েতের সামনেই তাঁকে মল ও নোংরা জল খেতে বাধ্য করা হয়। তারপর নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। হাতের চেটোয় রাখা হয় জ্বলন্ত কয়লা। প্রবল যন্ত্রণা নিয়ে পরদিন মৃত্যু হয় ওই মহিলার। মহিলার মৃত্যুর পরই তাঁর দেহ দ্রুত পুড়িয়ে ফেলা হয়।
এই ঘটনায় ধৃতরা সকলেই কন্যাদেবীর পরিবারের। ১৫ বছরের ছেলের সামনেই মায়ের ওপর এমন নৃশংস অত্যাচার করা হয়। যাতে পুরো সম্মতি ছিল খাপ পঞ্চায়েতের বলে অভিযোগ। পরে পুরো ঘটনা কন্যাদেবীর ছেলেই সকলকে খুলে বলে। পুলিশ কন্যাদেবীর পরিবারের ৫ জনকে গ্রেফতার করলেও খাপ পঞ্চায়েতের কোনও সদস্যের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…