National

৩৮ বছর অপেক্ষার পর অবশেষে উপহার হাতে পেল রাজ্য

ইচ্ছা পূরণ হতে লেগে গেল ৩৮টা বছর। অবশেষে আশা পূর্ণ হল। রাজ্য পেল তাদের বহু কাঙ্ক্ষিত উপহার।

প্রয়োজন থাকলেও ৩৮ বছর ধরে শুধু অপেক্ষাতেই দিন কেটেছে। মাঝে বদলেছে সরকার। ক্ষমতার হাতবদল হয়ে অনেক কিছু বদলেছে, কিন্তু এই ইচ্ছাপূরণটুকু হয়নি। অথচ যার দরকার ছিল ৩৮ বছর আগেই।

১৯৮৪ সালের কথা। সে বছর ভোপাল গ্যাস লিক শুধু ভারত নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। যার প্রভাবে ৩ ডিসেম্বর অর্থাৎ ঘটনার দিন ২ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়। ১ সপ্তাহের মধ্যে মৃত্যু হয় প্রায় ৮ হাজার মানুষের।

গ্যাস লিকের ফলে সবচেয়ে বড় সমস্যা হয়েছিল শ্বাসকষ্ট। সেই শ্বাসকষ্ট শুধু সেই সময় নয়, তার পরেও বহুকাল মানুষকে কষ্ট দিয়েছে। এখনও বহু মানুষ সেখানে শ্বাসকষ্টে ভোগেন।

ফলে দরকার ছিল একটি শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিবারণের জন্য স্পেশালিটি হাসপাতাল। সেটা গত ৩৮ বছর ধরে চেয়েও মধ্যপ্রদেশ পায়নি।

অবশেষে সেই আশা পূরণ হল। মধ্যপ্রদেশের ভোপালে তৈরি হল একটি কেবলমাত্র শ্বাস সংক্রান্ত সমস্যার চিকিৎসার জন্য স্পেশালিটি হাসপাতাল।

এর আগে একটি টিবি হাসপাতালে একটি জায়গা আলাদা করে শ্বাস সংক্রান্ত সমস্যার চিকিৎসা হত। এই প্রথম মধ্যপ্রদেশে কোনও শ্বাস সংক্রান্ত সমস্যার হাসপাতাল তৈরি হওয়ায় সেখানকার মানুষ ভীষণই উপকৃত হলেন।

এই হাসপাতালে ১৫০ জন থেকে ২০০ জনের চিকিৎসা সম্ভব। এখনও ভোপালে গ্যাস লিক থেকে শারীরিক সমস্যার শিকার মানুষ অনেক রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য এই হাসপাতালের পাশাপাশি আরও ৫টি হাসপাতালে যেমন চিকিৎসা চলছিল তা চলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026