National

হবু স্ত্রীকে চুমু খাওয়ায় বরের চরিত্র নিয়ে প্রশ্ন, এল পুলিশ

কয়েকদিন আগেই একটি বিয়ের অনুষ্ঠানে বিয়ে চলাকালীন কনেকে চুমু খান বর। এবার সেই একই পথে হেঁটে মুশকিলে পড়ে গেলেন বর।

হবু স্ত্রীকে চুমু খেয়েছিলেন। তাও আবার ৩০০ জনের সামনে। স্ত্রীর প্রতি ভালবাসা প্রদর্শনের এই চিহ্ন আঁকতে গিয়ে কিন্তু বিপদে পড়ে গেলেন বর।

কয়েকদিন আগেই একটি বিয়ের অনুষ্ঠানে বিয়ে করতে বসে পুরোহিত থেকে শুরু করে ২ পরিবারের সকলের সামনে হবু স্ত্রীকে আচমকা চুমু খান বর। যা নিয়ে হাসিঠাট্টা হলেও বরের এই কাণ্ডকে লজ্জারাঙা মুখে সমর্থনই করেছিলেন ওই তরুণী। এক্ষেত্রে কিন্তু সেটা হল না।

গত মঙ্গলবার বিয়ে শুরু হয়েছিল। মালাবদল পর্ব শেষ হয়েছিল সবে। বর ও কনে পক্ষের প্রায় ৩০০ অতিথি ভিড় করে মালাবদল দেখছিলেন। সেই সময় সকলকে অবাক করে বর তাঁর হবু স্ত্রীকে চুমু খান। আর তাতেই বেজায় চটে যান কনে।

২৩ বছরের ওই তরুণী বরের এই কাণ্ডের পরেই বিয়ের মণ্ডপ থেকে চলে যান। তারপর পুলিশ ডাকেন। পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ করেন যে তাঁর হবু বর বন্ধুদের সঙ্গে শর্ত রেখে তাঁকে মালাবদলের পর চুমু খেয়েছেন। তাই তাঁর হবু বরের চরিত্র নিয়ে তাঁর মনে প্রশ্ন জেগেছে।

পুলিশ ২ জনকেই থানায় নিয়ে যায়। সেখানে বোঝানোর চেষ্টা করে ২ জনকে। যদিও কনে সাফ জানিয়ে দেন চুমু খাওয়ার আগেও বিয়ে চলাকালীন তাঁকে খারাপ ভাবে স্পর্শ করেছেন তাঁর বর। তাই তিনি কিছুতেই বিয়ে করবেন না।

পুলিশ আপাতত কয়েকদিন সময় দিতে চেয়েছেন ওই তরুণীকে। যাতে বিষয়টি থিতু হতে পারে। তা না হলে পুলিশ ভেবে দেখবে কি করা যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026