এবার বর্ষা শুরুর পর থেকেই অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। মাঝে সামান্য উন্নতির সম্ভাবনা দেখা দিলেও নেপাল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ও সক্রিয় মৌসুমি বায়ুর দাপটে হিমালয়ের তরাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে গত ৩ দিন ধরে। যারফলে ব্রহ্মপুত্র সহ অসমের ১১টি নদী ফুঁসছে। হুহু করে জল বাড়ছে বহু এলাকায়। রাজ্যের ২১টি জেলা বন্যা বিধ্বস্ত। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১০০ ছুঁয়েছে। গৃহহীন প্রায় ২৩ লক্ষ মানুষ। ত্রাণ শিবির তৈরি করে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা চলছে। ৩৭ নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ অসমে জলের তলায় চলে গেছে।
অসমে অনেকদিন আগে থেকেই বন্যা পরিস্থিতি জটিল আকার নিলেও বিহারের তেমন অবস্থা ছিল না। কিন্তু নেপালে প্রবল বৃষ্টিতে বিহারের গঙ্গা, তাপ্তি, কোশী, মহানন্দা, বাঘমতী, কাঁকই নদী ফুঁসছে। জল বাড়ছে হুহু করে। সবচেয়ে খারাপ অবস্থা পূর্ব বিহারের। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলা কিষণগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, সুপল, মুজফফরপুরের অনেক এলাকা জলমগ্ন। বহু গ্রামে জল ঢুকে পরিস্থিতি ঘোরাল করে তুলছে। এনডিআরএফ-কে উদ্ধারকাজে নামানো হয়েছে। বিহারের বানভাসি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইতিমধ্যেই কথা বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…