National

এ শহরে পাড়াতেই মিলবে বিনা খরচে বিশেষ স্বাস্থ্য পরিষেবা

শারীরিক সমস্যা দূর করতে এবার পাড়াতেই ক্লিনিক খোলার রাস্তায় হাঁটল এক রাজ্যসরকার। যে পরিষেবা বিনা খরচে পাওয়া যাবে।

মহিলাদের নানা শারীরিক সমস্যা থাকে। যা তাঁরা যে কোনও চিকিৎসকের সামনে খুলে বলতে দ্বিধা বোধ করেন। ফলে সমস্যা দূর করার রাস্তায় না হেঁটে তা চেপে রাখেন। পড়ে যা চরম আকার নিতেই পারে।

মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় তাঁরা যাতে দ্রুত সমাধান পান, তাও নিঃসংকোচে, তার রাস্তা দেখাল রাজধানী। পাড়ায় পাড়ায় রাজ্যসরকারের তরফে সেখানে তৈরি হচ্ছে মহিলা মহল্লা ক্লিনিক।

যা মহিলাদের স্বস্তি দিয়েছে। আপাতত কয়েকটি জায়গায় শুরু হয়েছে ক্লিনিক। ক্রমে তা আরও ছড়িয়ে দেওয়া হবে শহরের সব কোণায়।

এই ক্লিনিকগুলি বাড়ির কাছেই পেয়ে যাবেন মহিলারা। সেখানে মহিলা চিকিৎসকরাই মূলত রোগী দেখবেন। নার্স থেকে অন্যান্য পরিষেবার জন্যও মহিলারাই থাকবেন।

সেখানে মহিলাদের শারীরিক সমস্যা তাঁরা জানালে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে ওষুধ দেবেন। প্রয়োজনে পরীক্ষাও করাতে পারেন।

চিকিৎসককে দেখানো থেকে ওষুধ পাওয়া বা পরীক্ষা, সবই হবে বিনামূল্যে। খরচ বহন করবে রাজ্যসরকার। এমনই এক উদ্যোগ দিল্লি শহরে বসবাসকারী মহিলাদের খুশি করেছে।

এই ক্লিনিকগুলিতে পরিবার পরিকল্পনা বা গর্ভনিরোধক উপায় নিয়েও মহিলারা নিঃসংকোচে কথা বলতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। অরবিন্দ কেজরিওয়াল সরকার দিল্লি শহর জুড়ে মোট ১০০টি এমন ক্লিনিক খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

একটি একটি করে নানা জায়গায় ক্লিনিক খোলাও চলছে। যা শুরু হয়েছিল বাংলা সাহিব গুরুদ্বারের কাছে একটি ক্লিনিক উদ্বোধন দিয়ে। দিল্লি যে রাস্তা দেখাল তা অন্যান্য রাজ্যের সরকারেরও ভেবে দেখা উচিত বলে মনে করছেন মহিলারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026