National

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হল গভীর নিম্নচাপে, ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নিয়েছিল। যা এবার গভীর নিম্নচাপের চেহারা নিল। যার জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়া থামছে না। একটা যাচ্ছে তো কিছুদিনের মধ্যেই ফের একটি নিম্নচাপ জন্ম নিচ্ছে। যদিও আবহবিদরাও মেনে নেন যে বঙ্গোপসাগরে নভেম্বরেও নিম্নচাপ তৈরি হতেই পারে। সেটাই হয়েছেও।

একটি ঘূর্ণাবর্ত ক্রমে নিম্নচাপ এবং এখন গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। এবার গভীর নিম্নচাপের চেহারা নিয়ে তা স্থলভাগের দিকে এগিয়ে আসছে।

যার জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর হাত ধরে নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করেছে। নিম্নচাপটি বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে অবস্থান করছে।

গভীর নিম্নচাপের জেরে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই সহ তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে।

উপকূলবর্তী সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও মেঘ ঢুকবে তামিলনাড়ুর উপকূল ছাড়িয়ে আরও ভিতরের দিকে। যা চেন্নাই তো বটেই তামিলনাড়ুর অনেক শহর, গ্রামকেই ভাসাতে চলেছে।

উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলিতে এই সময় দ্বিতীয় বর্ষা নামে। যার জেরে গত বেশ কিছুদিনে তামিলনাড়ুতে ভাল বৃষ্টি হয়েছে। সব জলাধারই ভরে উঠেছে। অনেক জায়গায় জল উপচে গেছে। হালেই চেন্নাই শহরও বানভাসি চেহারা নিয়েছিল।

বঙ্গোপসাগরে নতুন তৈরি হওয়া নিম্নচাপের জেরে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকলেও এর কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026