National

বিয়েবাড়ি বা হলের দরকার নেই, নদীর ধারেই এবার বসবে বিয়ের আসর

পাশ দিয়ে নদী বয়ে গেছে। ঝলমলে রোদ গায়ে মেখে সবুজ ঘাসের গালিচায় বিয়ে তো অনেকের স্বপ্ন। সেই স্বপ্নপূরণের সুযোগও এবার হাতে এসে গেল।

বিদেশে খোলা আকাশের নিচে নদী বা হ্রদের ধারে সবুজ ঘাসে ভরা মাঠে মণ্ডপ তৈরি করে বিয়ের আসর নতুন নয়। কিন্তু ভারতে বিয়ে হয় নিজের বাড়ি অথবা কোনও বিয়ে বাড়ি ভাড়া করে।

এভাবে নদীর ধারে খোলা আকাশের নিচে মণ্ডপ তৈরি করে বিয়ের প্রচলন এ দেশে নেই। মনে ইচ্ছা থাকলেও তেমন সুযোগ নেই।

এবার কিন্তু খোদ প্রশাসনিক উদ্যোগে শুরু হচ্ছে নদীর ধারে সুন্দর করে সাজানো সবুজ মাঠে বিয়ের আয়োজন। যেখানে বিয়েও হবে, খাওয়াদাওয়াও হবে, অতিথিরা সকলে মিলে বিয়ের আনন্দে মেতে উঠতে পারবেন।

নবাবের শহর লখনউয়ের পাশ দিয়ে বয়ে গেছে গোমতী নদী। প্রায় ১৬ কিলোমিটার পথ গোমতী নদী লখনউয়ের গাঘেঁষে বয়ে গেছে। এবার এই নদীর ধারকেই বিয়ের আয়োজনের জন্য প্রস্তুত করে ফেলছে স্থানীয় প্রশাসন।

প্রশাসনিক খরচ বেড়েছে। তা সামাল দিতে লখনউ শহর প্রশাসনের টাকার দরকার। সেজন্য তারাই উদ্যোগ নিয়ে নদীর ধারে বিয়ের খোলা প্রাঙ্গণ ভাড়া দিতে চলেছে।

এতে চার দেওয়ালের মধ্যে বিয়ে করা ছেড়ে মানুষ প্রকৃতির বুকে বিয়ের একটা অন্য আনন্দ উপভোগ করতে পারবেন। একটা নতুনত্বও হবে। আবার এই জায়গা ভাড়া দিয়ে টাকাও আসবে প্রশাসনের কোষাগারে।

তবে শুধু বিয়ে বলেই নয়, নদীর ধার জুড়ে আরও নানা ব্যবস্থা করতে প্রস্তুত লখনউ প্রশাসন। যার মধ্যে রয়েছে জলে বেড়ানোর ব্যবস্থা, চলমান খাবার দোকান, সাজানো নদীর ধারে ঘোরার সুযোগ সহ নানা অন্য সুযোগও। যা কার্যত শহরবাসী থেকে পর্যটক, সকলের বেড়ানোর অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026