National

বিয়ে করবেন কথা দিয়ে ৪১ লক্ষ টাকা খোয়ালেন যুবক

আজকাল নানা জাল পাতা হয়েছে চারিদিক জুড়ে। বুঝতে না পারলে তার ফল ভুগতে হতে পারে। যেমন হল এক যুবকের। খোয়ালেন ৪১ লক্ষ টাকা।

ফেসবুকেই আলাপ হয়েছিল ওই তরুণীর সঙ্গে। ক্রমে সেই বন্ধুত্ব গাঢ় হতে থাকে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমের সম্পর্কে উন্নীত হয়। যুবক তখন ওই তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

মেয়েটি একদিন জানায় তার মা অসুস্থ। টাকার প্রয়োজন। চাকরির পরীক্ষা দিচ্ছে সে। ফলে হাতে টাকাকড়ি তেমন নেই। প্রেমিকার মা অসুস্থ। টাকার প্রয়োজন। টাকা পাঠাতে দ্বিধা করেননি ওই যুবক। ৭০০ টাকা পাঠিয়ে দেন তিনি।

ওটাই তরুণী চেয়েছিলেন। এরপর মাকে সুস্থ করার জন্য টাকা চাওয়া চলতেই থাকে। তবে তরুণী কথা দেয় চাকরি পেলেই সে সব ধার মিটিয়ে দেবে।

এরমধ্যে তরুণীর মা হাসপাতালে ভর্তি হয়। পরে তার মায়ের মৃত্যুও হয়। এসবই তরুণী জানাতে থাকে তার তথাকথিত হবু বরকে।

ওই যুবকও তাকে টাকা পাঠাতে থাকেন। এরমধ্যেই একদিন তরুণী আনন্দের সঙ্গে জানায় তার স্বপ্ন সফল হয়েছে। ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছে সে। সে এখন দেশের একজন আইএএস আধিকারিক। এও জানায় বেঙ্গালুরুতে জেলাশাসক হিসাবে তার পোস্টিং হয়েছে।

চাকরি পেয়েও টাকা চাওয়া কিন্তু বন্ধ হয়নি। সেইসঙ্গে চলতে থাকে বিয়ের কথা। বিয়ের পর একসঙ্গে জীবন কাটানোর কথা।

স্বপ্নের এই জালে জড়িয়ে যেতে থাকেন কর্ণাটকের বেগালুরু গ্রামের বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী পরমেশ্বর হিপ্পারাগি নামে ওই যুবক।

একটা সময় অবশ্য টনক নড়ে ওই যুবকের। ততক্ষণে তিনি তাঁর ওই ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিকা কেআর মঞ্জুলাকে সাকুল্যে ৪১ লক্ষ ২৬ হাজার ৮০০ টাকা দিয়ে ফেলেছেন।

হিপ্পারাগি বুঝতে পারেন যে ওই তরুণী তাঁকে কেবল ঠকাচ্ছে। বিয়েটিয়ে কিছু নয়, তাঁর কাছ থেকে এসব বলে আদপে টাকা হাতানো চলছে।

ওই যুবক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। যুবকের অভিযোগ পেয়ে তদন্তে নামেন সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026