National

বরের বাড়ির তত্ত্ব দেখে বিয়ে বাতিল করলেন কনে, এটিএম কার্ডেও কাজ হল না

বরের বাড়ি থেকে কনের জন্য আসা তত্ত্ব দেখার পর বিয়ে বাতিল করে দিলেন কনে। এমনকি এটিএম কার্ড দেওয়ার কথা বলেও ভোলানো গেলনা কনেকে।

বরপক্ষ ও কন্যাপক্ষ, ২ তরফেই সব প্রস্তুতি হয়ে গিয়েছিল। বিয়ের আগে বরের বাড়ি থেকে প্রথা মাফিক তত্ত্ব এসেছিল। সেই তত্ত্ব দেখতে হাজির হন কনেও। আর সেই তত্ত্বে আসা তাঁর পোশাক দেখেই কনে বেঁকে বসেন বিয়ে করতে।

কনের দাবি, অত্যন্ত কমদামী একটি পোশাক তাঁর জন্য পাঠানো হয়েছে বরের বাড়ি থেকে। যা পরে বিয়ে করা যায়না। কনে বিয়ের ঠিক আগেই বেঁকে বসায় কন্যাপক্ষ তো বটেই বরের বাড়ির লোকজনও মুশকিলে পড়ে যান।

২ তরফ থেকেই অনেক করে বোঝানোর চেষ্টা হয় কনেকে। এমনকি বরের বাবা এসে কনেকে বোঝানোর চেষ্টা করেন। কনে তাতেও রাজি না হওয়ায় তিনি একটি এটিএম কার্ড তাঁকে দিতে চান। কিন্তু এটিএম কার্ডের প্রলোভন দেখিয়েও চিঁড়ে ভেজেনি।

কনে সাফ জানিয়ে দেন যে পরিবার থেকে এত কমদামী পোশাক তাঁর জন্য বিয়েতে পাঠানো হয়েছে সে পরিবারে তিনি বিয়ে করবেননা।

বরের বাড়ির তরফে জানানো হয় তারা কনের বিয়ের লেহেঙ্গা বেনারস থেকে গিয়ে নিয়ে আসেন। দাম পড়েছিল ১০ হাজার টাকা। কনেকে সেকথাও জানানো হয়। কিন্তু ১০ হাজারের লেহেঙ্গাকে কমদামী বলেই মনে করেন কনে। সেকথা তিনি স্পষ্ট করে জানিয়েও দেন।

শেষপর্যন্ত অনেক চেষ্টা করেও কনেকে কেউই রাজি করাতে পারেননি। ফলে বিয়ে ভেঙে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হল্দওয়ানিতে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026