স্মার্টওয়াচ, প্রতীকী ছবি
নিশ্চিত মৃত্যুর হাত থেকে এক তরুণকে বাঁচিয়ে ফিরিয়ে আনল একটি হাতঘড়ি। বন্ধুদের সঙ্গে ট্রেকিং করতে গিয়েছিলেন ওই তরুণ। ট্রেকিং ভালই চলছিল। চারিদিকে পাহাড়ের সারি। আর পাহাড়গুলির মাঝে যে উপত্যকা তা গহন অরণ্যে ভরা।
কোথাও জন মানুষের দেখা নেই। পাহাড়ের গা বেয়ে অনেক নিচে নেমে গেছে গিরিখাত। যেখানে পড়লে আর রক্ষে নেই। পাহাড়ে চড়াটা ঠিকঠাকই হয়েছিল। কিন্তু বিপত্তি হল নামার সময়।
একে সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে পাহাড়ে ট্রেকিং করা যথেষ্ট কষ্টসাধ্য। তরুণ বয়সে সে চ্যালেঞ্জ নিয়ে পাহাড়ে ঘুরে নিচে নামার পালা চলছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে পাহাড়ের অতি সরু পথে কাদামাটিতে পা হড়কে যায় স্মিতের।
পাহাড়ে পা হড়কানো মানে বিপদ। সেটাই হয়। পা হড়কে স্মিত গিরিখাতে পড়ে যান। গিয়ে পড়েন প্রায় ১৫০ ফুট নিচে উপত্যকায়।
ঘন জঙ্গলে ভরা উপত্যকায় পড়ার পর তাঁর গোড়ালি ২টি ভেঙে যায়। যন্ত্রণায় কাতরাতে শুরু করেন স্মিত মেহতা। চিৎকার করতে থাকেন।
কিন্তু ওই ঘন জঙ্গলে ঘেরা উপত্যকা থেকে পাহাড়ের ওপরে তাঁর বন্ধুদের কাছেও আওয়াজ পৌঁছয়নি। স্মিত পড়ে যাওয়ার পর তাঁকে খাদের ধার থেকে দেখার চেষ্টাও করেন বন্ধুরা। কিন্তু দেখতে পাননি।
যন্ত্রণায় কাতরাতে থাকা স্মিতকে তখন উদ্ধার না করতে পারলে তাঁকে বাঁচানো যেত না। বহু দূর দূর পর্যন্ত কোনও মানুষ নেই। ফলে তাঁর চিৎকারও কেউ শুনতে পাচ্ছেন না।
পকেটে থাকা মোবাইল ফোনটিও কোথায় পড়ে গেছে জানা নেই। এই অবস্থায় স্মিতের মনে পড়ে তাঁর হাতে থাকা স্মার্টওয়াচটির কথা। ওই হাতঘড়ি থেকে ফোনও করা যায়।
স্মিত মেহতা প্রথমে হাতঘড়ি থেকে বাবা মাকে ফোন করে সব জানান। তারপর ট্রেকিংয়ে সঙ্গে থাকা বন্ধুদের ফোন করে নিজের অবস্থান জানান। বন্ধুরা দ্রুত ব্যবস্থা নেন।
স্মিতকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে বেশ কিছুদিন আগে। তাঁকে উদ্ধারের পর প্রায় ৩ মাস হাসপাতালে ভাঙা গোড়ালি নিয়ে কাটাতে হয় স্মিতকে।
ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের রায়গড়ে। স্মিতকে পুনের একটি হাসপাতালে রেখে চিকিৎসা করা হয়। তাঁর প্রাণ রক্ষার জন্য হাতঘড়িকে ধন্যবাদ দিচ্ছেন সদ্য তরুণ স্মিত মেহতা সহ তাঁর পরিবার।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…