National

কৃষকের ছেলেকে বিয়ে করে অজ গাঁয়ে সংসার পাতলেন ব্রিটেনের মেম

সবকিছু পিছনে ফেলে বিলেত থেকে উড়ে এলেন মেমসাহেব। হাজির হলেন এক অজ গ্রামে। সেখানেই কৃষক সন্তানকে ভালবেসে বিয়ে করে পাতলেন সুখের সংসার।

ঠিক যেন রূপকথার গল্প। এক মেমসাহেবের সঙ্গে ভারতের এক গ্রামের ছেলের প্রেম কাহিনি। যা শুরু হয়েছিল বিশ্ব যখন ঘরবন্দি ঠিক তখন থেকে। সেই প্রেম গভীর হয়েছে পডকাস্টে। বলা ভাল তাঁদের এই প্রেমের জোড়ের সুতোটা বাঁধা আছে ওই পডকাস্টেই। পডকাস্টের হাত ধরেই পরিচয়। একে অপরের ভাল লাগা মন্দ লাগা ভাগ করে নেওয়া।

২ জনেই একটা সময়ের পর স্থির করেন বিয়ে করবেন। ব্রিটেনের তরুণী হ্যানা হিউইট সেখানে তখন নার্সের চাকরি করছেন। কিন্তু বাড়িঘর, পরিবার, চাকরি সব ছেড়ে আসতে এককথায় রাজি হয়ে যান হ্যানা।

পালেন্দ্রকে বিয়ে করে তিনি পালেন্দ্রর গ্রামেই সংসার করতেও রাজি হয়ে যান। কৃষক সন্তান পালেন্দ্র কৃষিকাজের সঙ্গে অবশ্য যুক্ত নন। তিনি নিজে একটি সংস্থায় সেলস ম্যানেজার হিসাবে কর্মরত।

তবে তাঁর পিতা সহ গোটা পরিবার কৃষিকাজের সঙ্গেই যুক্ত। হ্যানা জানিয়ে দেন তিনি কোনও ডেসটিনেশন ওয়েডিং বা তাজমহলকে পিছনে রেখে বিয়ে করতে চান না। চান পালেন্দ্রর গ্রামে ভারতীয় সনাতনি বিবাহ রীতি মেনে বিয়ে করতে।

সেইমত আগ্রার কাছে বামরোলি কাতারা গ্রামে বিয়ের আসর বসে। মেম বউমাকে মেনে নিতে আপত্তি করেনি পরিবার। বরং সকলে মিলে ধুমধাম করেই বিয়ে দিয়েছেন পালেন্দ্র ও হ্যানার।

বিয়ের দিন এক হাত ভরা ট্যাটু নিয়ে হ্যানা কিন্তু ভারতীয় কনের সাজেই সেজেছিলেন। এখন তিনি চান গ্রামেই সকলকে নিয়ে সংসার করতে।

শ্বশুর, শাশুড়ি সহ পরিবার ও গ্রামের সকলের সঙ্গে প্রাণ খুলে কথা বলায় ভাষা একটা অন্তরায় বটে। তবে হ্যানা জানিয়েছেন তিনি খুব দ্রুত হিন্দি শিখে নেবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026