National

তরুণীর পোশাকহীন ছবির বিনিময়ে পোশাকহীন ছবি শোধ দিয়ে বিপাকে ইঞ্জিনিয়ারিং ছাত্র

একটি মেয়ের বন্ধুত্ব স্বীকার করার পর তার কাছ থেকে এসেছিল বেশ কয়েকটি পোশাকহীন ছবি। বিনিময়ে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রও পাঠায় নিজের পোশাকহীন ছবি।

একটি মেয়ের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল তার কাছে। সোশ্যাল সাইটে এমন তো হয়েই থাকে। সেই ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণও করে বছর ২০-র এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। এরপর ওই মেয়েটির কাছ থেকে বেশ কয়েকটি ছবি আসে তার কাছে।‌

মেয়েটি তার পোশাকহীন ছবি পাঠাতে থাকে ওই ছাত্রকে। সঙ্গে লিখতে থাকে সে যেমন পোশাকহীন ছবি পাঠাচ্ছে তেমনই ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রকেও পাঠাতে হবে তার পোশাক ছাড়া ছবি।

প্রথমে গুরুত্ব না দিলেও মেয়েটি নিজের সুতোহীন দেহের ছবি পাঠাতেই থাকায় এক সময় ওই ছাত্রও নিজের পোশাকহীন ছবি পাঠাতে শুরু করে ওই সোশ্যাল সাইটের বন্ধু মেয়েটিকে। তারপরই শুরু হয় তার রাতের ঘুম উড়ে যাওয়া।

এবার তাকে একটি অন্য ছেলে ফোন করে জানায় মেয়েটিকে টাকা দিতে হবে। না হলে তার সব পোশাকহীন ছবি ভাইরাল হয়ে যাবে। যে ছবিগুলি সে মেয়েটিকে পাঠিয়েছিল।

লোকলজ্জার হাত থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে টাকা দিতেও শুরু করে ওই ইঞ্জিনিয়ারিং ছাত্র। এমন করে ১ লক্ষ ২৮ হাজার টাকা দিয়ে দেওয়ার পরও ওপারের চাহিদা না মেটায় এবার মরিয়া হয়ে সে পুলিশের কাছে গিয়ে সব খুলে বলে।

সাইবার ক্রাইম বিভাগ খোঁজ নিতে শুরু করে। দেখা যায় ওইরকম কোনও মেয়ের অস্তিত্বই নেই। একটি মেয়ের নাম দিয়ে ওই ভুয়ো অ্যাকাউন্টটা চালাচ্ছিল এক ১৯ বছরের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

অন্য কোনও মহিলার ছবি জোগাড় করে ওই ছাত্র টাকা হাতানোর এই খেলা খেলছিল। নিজেই একটি মেয়ের নামে চালাচ্ছিল ওই অ্যাকাউন্টটি। পুলিশ ওই ১৯ বছরের ছাত্রটিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026