National

ঢকঢক করে মদ্যপান করছে বাঁদর, বোতল দেখলেই কেড়ে নিচ্ছে হাত থেকে

এক বাঁদরের কাণ্ডে রীতিমত আলোড়ন পড়ে গেছে। সে মদের বোতল শেষ করে দিচ্ছে নিমেষে। কারও হাতে মদের বোতল দেখলেই কেড়ে নিচ্ছে হাত থেকে।

একেই দেশের বিভিন্ন প্রান্তে এখন বাঁদরদের উৎপাতে জেরবার সাধারণ মানুষ। বাঁদরের হাতে শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। খাবার থেকে মানিব্যাগ, চশমা থেকে বাজারের থলি, যা দেখছে কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে চলেছে নানা জায়গায়। এমনকি সাধারণ মানুষ প্রশাসনের কাছেও অনেক জায়গায় দরবার করেছেন। সবচেয়ে বেশি সমস্যায় আছেন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় থাকা মানুষজন।

এবার এক বাঁদরের ঘটনা সামনে এসেছে যে আবার অন্য কিছু কেড়ে নেয় না, কেবল কেড়ে নেয় মদের বোতল থেকে বিয়ারের ক্যান। মদের দোকানের আশপাশেই ঘুরঘুর করতে দেখা যাচ্ছে তাকে। এমনকি অভিযোগ, মদের দোকানে ঢুকেও মদের বোতল নিয়ে পালাচ্ছে সে।

মদের দোকান থেকে মদের বোতল কিনে হাতে নিয়ে বাড়ি ফেরার উপায় নেই। অনেক সময়ই ক্রেতার হাত থেকে সে বোতল ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে বাঁদরটি।

অনেক সময়ই সকলের সামনে ক্যান খুলে ঢক ঢক করে মদ গলায়ও ঢেলে নিচ্ছে। এই কাণ্ডে উত্তরপ্রদেশের রায়বরেলির আঁচলগঞ্জের মদের দোকানের মালিকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। স্থানীয় ক্রেতাদের হাত থেকে বোতল বা ক্যান কেড়ে নেওয়ায় তাঁরাও অসন্তুষ্ট।

এদিকে সকলের দাবি, বাঁদরটিকে তাড়া করলে সে পাল্টা আঁচড়ে কামড়ে দিচ্ছে। মদের দোকানের মালিকরা তো এই মদের বোতল চুরির অভিযোগে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ওই বাঁদরটিকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026