National

বিনা পয়সায় মুঠো মুঠো রসুন নিয়ে খুশি মনে বাড়ি ফিরলেন বহু মানুষ

রসুন রান্নার এক অন্যতম উপকরণ। আমিষ রান্নায় রসুনের ব্যবহার প্রশ্নাতীত। এবার সেই রসুনই বিনা পয়সায় বিলিয়ে দেওয়া হল। আনন্দে আত্মহারা অনেকেই।

পকেটের পয়সা খরচ করে রসুন কিনেও অনেক সময় মন ভরে না। এত খরচ করে এই কটা মাত্র রসুন! বিক্রেতাকে এমন কথাও শুনতে হয় ক্রেতার কাছে। তবে সেই অতি প্রয়োজনীয় রন্ধন উপাদান রসুন যদি বিনা পয়সায় মেলে তাহলে তো আনন্দে আত্মহারা হওয়ারই কথা। সেটাই হল।

এক আধ কেজি নয়, ৪ হাজার কেজি রসুন বিলিয়ে দেওয়া হল। বিনা পয়সা মানুষের হাতে হাতে তুলে দেওয়া হল। আর তা তুলে দিলেন রসুন চাষিরা। কেউ হাতে করে, কেউ কোঁচরে, কেউ থলিতে করে রসুন ভরে ফিরলেন বাড়িতে।

অবশ্য এই রসুন বিলিয়ে দেওয়ার পিছনে এক বেদনাও লুকিয়ে আছে। গুজরাটের গান্ধীনগরে রসুন বিলির এই ঘটনা ঘটেছে। কৃষকরা দাবি করেছেন তাঁদের ১ একর জমিতে রসুন চাষ করতে খরচ পড়ে ৩৭ হাজার টাকা। যে খরচটা করতে পারলে ১ একর জমিতে ৩ হাজার কেজি রসুন উৎপাদিত হয়।

বাজারে এখন রসুনের দাম তলানিতে এসে ঠেকেছে। ২০ কেজি রসুনে ১৫০ টাকা পাওয়া যাচ্ছে বাজারে। এতে কৃষকদের প্রায় ১৪ হাজার টাকা ক্ষতি হচ্ছে।

কিন্তু দিনের পর দিন দাবি করেও রাজ্য বা কেন্দ্রীয় সরকার রসুনের দামের ওপর এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস বেঁধে দিচ্ছে না। কৃষকদের দাবি, বলে বলে এখন বলাই ছেড়ে দিয়েছেন তাঁরা।

তাই কার্যত ক্ষোভে তাঁরা ৪ হাজার কেজি রসুন বিনা পয়সায় বিলিয়ে দিলেন। যার হাত ধরে সরকারের কাছে ফের তাঁদের বেদনার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন রসুন চাষের সঙ্গে যুক্ত কৃষকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026