National

একসঙ্গে গান গাইলেন ১ কোটি মানুষ, সৃষ্টি হল অন্য আবহ

১ কোটি মানুষ একসঙ্গে গেয়ে উঠলেন গান। যা দেখে অভিভূত গোটা বিশ্ব। এমন এক সুর, তাল, ছন্দের মিলেও অভিভূত সকলে।

একটি গান বেশ কয়েকজনে মিলে গাওয়া নতুন কিছু নয়। যা কোরাস বলে পরিচিত। তবে সেই কয়েকজন যদি ১ কোটি মানুষ হন তাহলে তো অবাক হওয়ার মতই বিষয়। কিন্তু সেটাই তো বাস্তবে হল।

একটি বিশাল স্টেডিয়াম সহ বেশ কয়েকটি জায়গায় একত্র হলেন রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আসা মানুষজন। তাঁরা সকলে একসঙ্গে গেয়ে উঠলেন গান। এভাবে গাওয়া হল ৬টি গান। যা এত মানুষের কণ্ঠে এক অদ্ভুত আবহ সৃষ্টি করল।

কর্ণাটকের কোটি কণ্ঠ গানা এমন এক পরম্পরা যা বছরের পর বছর ধরে চলে আসছে। সেখানে ভুবনেশ্বরী দেবীকে স্মরণ করে গাওয়া হয় ধ্রুপদী সঙ্গীত। যা ভক্তিমূলকও বটে। যে গানে গলা মেলাতে মুখিয়ে থাকেন কর্ণাটকের মানুষজন।

এমনকি এই গানে অংশ নেওয়ার জন্য কর্ণাটকের বাইরে বসবাস করা মানুষজনও পরিবার নিয়ে হাজির হন এই সময়। যাতে তাঁরা এই সম্মিলিত কোরাসে অংশ নিতে পারেন। এটা তাঁদের জন্য এক পরম প্রাপ্তি।

সমবেত কণ্ঠের এই গান কর্ণাটকের মানুষের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে বলেই মনে করা হয়। সব ভুলে সকলের একসঙ্গে গাওয়া এই গান রাজ্যের মানুষের জন্য গর্বের বলেও মনে করা হয়।

একই সময়ে গ্রামে গ্রামেও এই গান একসঙ্গে গাওয়া হয়। এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব পালন করে খোদ কর্ণাটক সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026